Isaiah 32:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী তোমরা, যারা সমস্ত পানির স্রোতের ধারে বীজ বপন কর, যারা গরু ও গাধাকে চরতে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, তোমরা প্রতিটি জলস্রোতের তীরে বীজবপন করে, তোমাদের গৃহপালিত পশুপাল ও গাধাদের মুক্ত ভাবে চরতে দিয়ে তোমরা কতই না ধন্য হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য তোমরা, যাহারা সমস্ত জলপ্রবাহের ধারে বীজ বপন কর, যাহারা গোরু ও গর্দ্দভকে চরিতে দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য তোমরা, যাহারা সমস্ত জলপ্রবাহের ধারে বীজ বপন কর, যাহারা গরু ও গর্দভকে চরিতে দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু প্রত্যেকটা স্রোতের ধারে বীজ লাগিয়ে আর তোমাদের গরু ও গাধাগুলো নিরাপদে চরতে দিয়ে তোমরা সুখী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু প্রত্যেকটা স্রোতের ধারে বীজ লাগিয়ে আর তোমাদের গরু ও গাধাগুলো নিরাপদে চরতে দিয়ে তোমরা সুখী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শস্যের জন্য পর্যাপ্ত জল এবং গর্দভ ও পশুপালেন জন্য সর্বত্র নিরাপদ চারণক্ষেত্র লাভে প্রত্যেকে আনন্দিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব লোকদের মধ্যে কেউ কেউ প্রতিটি জল প্রবাহের ধারে ফসল বুনবে| তোমাদের গাধা এবং গবাদি পশুরা এর চারি দিকে ঘুরে বেড়াবে ও স্বাধীন ভাবে খাদ্যগ্রহণ করবে| তোমরা খুব সুখী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা যে সমস্ত প্রবাহের পাশে বীজ লাগাবে সেইটি ধন্য হবে, তুমি তোমাদের ষাঁড় ও গাধাগুলো নিরাপদে চারণ করতে দিয়েছ।