Isaiah 32:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চঞ্চল লোকদের অন্তর জ্ঞান পাবে এবং তোৎলাদের জিহ্বা সহজে স্পষ্ট কথা বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হঠকারী মানুষের মন আমাকে জানতে ও বুঝতে পারবে, তোতলানো জিভ অনর্গল স্পষ্ট কথা বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চপল লোকদের চিত্ত জ্ঞান পাইবে, এবং তোৎলাদের জিহ্বা সহজে স্পষ্ট কথা কহিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চপল লোকদের চিত্ত জ্ঞান পাইবে, এবং তোৎলাদের জিহ্বা সহজে স্পষ্ট কথা কহিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা চিন্তা-ভাবনা না করে কাজ করে তারা জ্ঞান লাভ করবে, আর তোত্লারা স্পষ্ট করে কথা বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা চিন্তা-ভাবনা না করে কাজ করে তারা জ্ঞান লাভ করবে, আর তোতলারা স্পষ্ট করে কথা বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা কখনও ধৈর্য হারাবেন না কিন্তু বুদ্ধি বিবেচনা সহকারে কাজ করবেন, সহজ ও স্পষ্ট ভাষায় তাঁরা কথা বলবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোকরা এখন বিভ্রান্ত তারা সব কিছু বুঝতে সক্ষম হবে| যারা স্পষ্ট কথা বলতে পারে না তারা স্পষ্ট ও দ্রুত কথা বলতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা চিন্তা না করে কাজ করে তারা জ্ঞান লাভ করবে, আর যারা স্পষ্ট করে কথা বলতে পারে না তারা কথা বলবে।