Isaiah 32:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মূঢ় মূঢ়তার কথা বলবে ও তার মন নাফরমানীর কল্পনা করবে; সে আল্লাহ্‌বিহীনতার কাজ করবে ও মাবুদের বিরুদ্ধে ভ্রান্তির কথা বলবে, ক্ষুধার্ত লোকের উদর শূন্য রাখবে, তৃষ্ণার্ত লোকের পানি বন্ধ করে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ মূর্খ মূর্খামির কথাই বলে, তার মন মন্দ নিয়েই ব্যস্ত থাকে: সে ভক্তিহীনতা অভ্যাস করে এবং সদাপ্রভু সম্পর্কে ভ্রান্তির গুজব রটায়; ক্ষুধার্তকে সে খাদ্যহীন রেখে দেয়, পিপাসিতকে পান করার জল দেয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মূঢ় মূঢ়তার কথা কহিবে, ও তাহার মন দুষ্টতার কল্পনা করিবে; সে পামরতার কার্য্য করিবে ও সদাপ্রভুর বিরুদ্ধে ভ্রান্তির কথা কহিবে, ক্ষুধার্ত্ত লোকের প্রাণ শূন্য রাখিবে, তৃষ্ণার্ত্ত লোকের জল বারণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মূঢ় মূঢ়তার কথা কহিবে, ও তাহার মন দুষ্টতার কল্পনা করিবে; সে পামরতার কার্য করিবে ও সদাপ্রভুর বিরুদ্ধে ভ্রান্তির কথা কহিবে, ক্ষুধার্ত লোকের প্রাণ শূন্য রাখিবে, তৃষ্ণার্ত লোকের জল বারণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ নীচমনা লোক খারাপ কথাই বলে আর তার মন মন্দ বিষয়ে ব্যস্ত থাকে। সে জঘন্য জঘন্য কাজ করে আর সদাপ্রভু সম্বন্ধে অপমানের কথা ছড়ায়। সে এমন ব্যবস্থা করে যাতে খিদে পাওয়া লোকেরা খাবার না পায় এবং পিপাসিতেরা জল না পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ নীচমনা লোক খারাপ কথাই বলে আর তার মন খারাপ বিষয়ে ব্যস্ত থাকে। সে জঘন্য জঘন্য কাজ করে আর মাবুদ সম্বন্ধে কুফরী ছড়ায়। সে এমন ব্যবস্থা করে যাতে খিদে পাওয়া লোকেরা খাবার না পায় এবং পিপাসিতেরা পানি না পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূঢ় মূর্খ ব্যক্তির কথাবার্তায় নির্বুদ্ধিতা প্রকাশ পায়। সে সততই দুষ্কর্মের ষড়যন্ত্র করে। সে যা করে এবং যা বলে—সবই প্রভু পরমেশ্বরের আপমানজনক। সে কখনও ক্ষুধার্তকে অন্ন এবং তৃষ্ণার্তকে জল দান করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দুষ্ট লোক সর্বদাই অরুচিকর কথা বলে| এবং তার মনে পাপ কাজ করার চিন্তাই থাকে| একজন বোকা লোক কেবল ভুল কাজ করে| সে যখন ঈশ্বরের সঙ্গে কথা বলে তখনো প্রতারণাপূর্ণ কথা বলে| একজন খল লোক ক্ষুধার্তকে খাবার দেয় না| ঈশ্বরের বিষয়ে অজ্ঞ যে মানুষ সে তৃষ্ণার্তকে জল দেয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মূর্খ মূর্খের কথাই বলে এবং তার হৃদয় মন্দ পরিকল্পনা করে ও অধার্ম্মিক কাজ করে আর সে সদাপ্রভু বিরুদ্ধে ভুল কথা বলেছিলেন। তারা ক্ষুধার্তকে খাবার দেয় না এবং যে পিপাসিত তিনি জলের অভাবে ভোগেন।