Isaiah 32:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাফরমানের সকল কাজই মন্দ; সে মিথ্যা কথা দ্বারা নম্রদেরকে নষ্ট করার জন্য, এমন কি যখন দরিদ্র ব্যক্তি মত কথা বলে তখনও কুসঙ্কল্প করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খল লোকদের কাজের ধারা মন্দ, সে মন্দতার পরিকল্পনা করে, যেন মিথ্যার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে, এমনকি তখনও, যখন নিঃস্বের আবেদন ন্যায্য হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর খলের যন্ত্র সকল মন্দ; সে মিথ্যাকথা দ্বারা নম্রদিগকে নষ্ট করিবার জন্য, যখন দরিদ্র ব্যক্তি ন্যায় কথা বলে, তখনও কুসংঙ্কল্প করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর খলের যন্ত্র সকল মন্দ; সে মিথ্যা কথা দ্বারা নম্রদিগকে নষ্ট করিবার জন্য, যখন দরিদ্র ব্যক্তি ন্যায় কথা বলে তখনও কুসঙ্কল্প করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বদ্‌মাইশদের কাজের ধারা মন্দ; এমন কি, অভাবীদের অনুরোধ উপযুক্ত হলেও সে মিথ্যা কথা দিয়ে তাদের ধ্বংস করবার জন্য মন্দ ফন্দি আঁটে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বদমাইশদের কাজের ধারা খারাপ; এমন কি, অভাবীদের অনুরোধ উপযুক্ত হলেও সে মিথ্যা কথা দিয়ে তাদের ধ্বংস করবার জন্য খারাপ ফন্দি আঁটে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খল ব্যক্তি মাত্রই মন্দ, সে মন্দ কাজ করে, মিথ্যা ষড়যন্ত্রে দরিদ্রকে বিনাশ করে এবং ন্যায়বিচার লাভে বাধা সৃষ্টি করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দুষ্ট লোকটি পাপবুদ্ধিকে অস্ত্রের মতো ব্যবহার করে| সে গরীব মানুষের সব কিছু আত্মসাত্‌ করার পরিকল্পনা করে| এমনকি যখন গরীব লোকটি সত্যি কথা বলছে সেই দুষ্ট লোক গরীব মানুষদের বিষয়ে মিথ্যা কথা বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতারকের কাজেই মন্দ, তিনি দুষ্ট পরিকল্পনাগুলো আঁকড়েছে, মিথ্যা কথার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে।