Isaiah 32:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে নিশ্চিন্ত মহিলারা, উঠ, আমার কথা শুন; হে নিশ্চিন্তমনা যুবতীরা, আমার কথায় কান দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আত্মতৃপ্ত নারী তোমরা, তোমরা ওঠো ও আমার কথা শোনো; নিশ্চিন্তমনা কন্যা তোমরা, তোমরা শোনো আমি কী কথা বলি!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে নিশ্চিন্তা মহিলারা, উঠ, আমার রব শ্রবণ কর; হে নিঃশঙ্ক-চিত্তা যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে নিশ্চিন্ত মহিলারা, উঠ, আমার রব শ্রবণ কর; হে নিঃশঙ্ক-চিত্ত যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আরামে-থাকা স্ত্রীলোকেরা, তোমরা আমার কথার বাধ্য হও। হে নিশ্চিন্তমনা মেয়েরা, তোমরা আমার কথায় কান দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আরামে-থাকা স্ত্রীলোকেরা, তোমরা আমার কথার বাধ্য হও। হে নিশ্চিন্তমনা মেয়েরা, তোমরা আমার কথায় কান দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে নারীবৃন্দ, তোমরা যারা নিশ্চিন্ত আরামে নির্ভাবনায় দিন কাটিয়ে দিচ্ছ, শোন তোমরা আমার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মহিলাদের মধ্যে কেউ কেউ এখনও শান্ত| তোমরা নিজেদের নিরাপদ মনে করছ| কিন্তু তোমাদের উঠে দাঁড়িয়ে আমার কথা শোনা উচিৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জেগে ওঠ, অমনোযোগী নারী তোমরা আমার কথার শোন। ভাবনাহীন মেয়েরা, আমার কথায় শোন।