Isaiah 33:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োনে গুনাহ্গাররা কাঁপছে, আল্লাহ্বিহীন লোকদের কাঁপুনি ধরেছে। আমাদের মধ্যে কে সর্বগ্রাসী আগুনে থাকতে পারে? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী আগুনের শিখাগুলোর কাছে থাকতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োনের পাপীরা আতঙ্কগ্রস্ত হয়েছে; ভক্তিহীন লোকেদের মধ্যে কাঁপুনি ধরেছে: “গ্রাসকারী আগুনে আমাদের মধ্যে কে বসবাস করতে পারে? আমাদের মধ্যে কে পারে সেই চিরস্থায়ী আগুনে বসবাস করতে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োনে পাপিগণ কাঁপিতেছে, পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে। আমাদের মধ্যে কে সর্ব্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী অগ্নিশিখাসমূহের নিকটে থাকিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োনে পাপিগণ কাঁপিতেছে, পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে। আমাদের মধ্যে কে সর্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী অগ্নিশিখাসমূহের নিকটে থাকিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োনের পাপীরা ভীষণ ভয় পেয়েছে; ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোকদের কাঁপুনি ধরেছে। তারা বলছে, “আমাদের মধ্যে কে পুড়িয়ে ফেলা আগুনের সংগে থাকতে পারে? কে চিরকাল জ্বলতে থাকা আগুনের সংগে বাস করতে পারে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োনের গুনাহ্গার বান্দারা ভীষণ ভয় পেয়েছে; আল্লাহ্র প্রতি ভয়হীন লোকদের কাঁপুনি ধরেছে। তারা বলছে, “আমাদের মধ্যে কে পুড়িয়ে ফেলা আগুনের সংগে থাকতে পারে? কে চিরকাল জ্বলতে থাকা আগুনের সংগে বাস করতে পারে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োনের পাপিষ্ঠরা ভয়ে কাঁপছে। তারা বলছে, ঈশ্বরের বিচার সর্বগ্রাসী অনন্ত অগ্নির মত। এই অগ্নির হাত থেকে আমরা কেউ কি রক্ষা পেতে পারি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের পাপীরা ভীত| যারা ভুল কাজ করেছিল তারা ভয়ে কাঁপছে| তারা বলছে, “এই ধ্বংসাত্মক আগুনের মধ্যে আমাদের কেউ কি বাঁচাতে পারবে? এই অনন্ত আগুনের কাছে কে বাস করতে পারে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের পাপীরা ভীষণ ভয় পায়; অধার্ম্মিক লোকদের কাঁপুনি ধরেছে। তারা বলছে, আমাদের মধ্যে কে প্রচন্ড আগুনের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে? আমাদের মধ্যে কে চিরকাল জ্বলন্ত আগুনের বাস করতে পারে?