Isaiah 33:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি ধার্মিকতার পথে চলে ও সরল ভাবের কথা বলে, যে জুলুম করে লাভ করা ঘৃণা করে, যে ঘুষ নেওয়া থেকে হাত সরিয়ে রাখে, যে খুন করার পরামর্শ শুনলে কান বন্ধ করে ও দুষ্কর্ম দেখা থেকে চোখ বন্ধ করে রাখে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ধার্মিকতার পথে জীবনযাপন করে, যা ন্যায়সংগত, যে সেই কথা বলে, যে দমনপীড়নের মাধ্যমে হৃত লাভ ঘৃণা করে এবং উৎকোচ নেওয়া থেকে নিজের হাত গুটিয়ে রাখে, যে খুনের ষড়যন্ত্র থেকে নিজের কান ফিরিয়ে নেয় এবং মন্দ করার পরিকল্পনার প্রতি নিজের চোখ বন্ধ রাখে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জন ধার্ম্মিকতার পথে চলে, ও সরল ভাবের কথা কহে, যে উপদ্রবজাত লাভ ঘৃণা করে, যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে, যে বধ করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্ম্মের দর্শন হইতে চক্ষু মুদ্রিত করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জন ধার্মিকতার পথে চলে, ও সরল ভাবের কথা কহে, যে উপদ্রবজাত লাভ ঘৃণা করে, যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে, যে বধ করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্মের দর্শন হইতে চক্ষু মুদ্রিত করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে-ই বাস করতে পারে, যে লোক সৎভাবে চলাফেরা করে ও যা ঠিক তা বলে, যে লোক জুলুম করে লাভ করা ঘৃণা করে ও ঘুষ নেওয়া থেকে হাত সরিয়ে রাখে, যে লোক খুনের ষড়যন্ত্রের কথা শোনা থেকে কান বন্ধ করে রাখে আর মন্দ কাজ করতে দেখা থেকে চোখ বন্ধ করে রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে-ই বাস করতে পারে, যে লোক সৎভাবে চলাফেরা করে ও যা ঠিক তা বলে, যে লোক জুলুম করে লাভ করা ঘৃণা করে ও ঘুষ নেওয়া থেকে হাত সরিয়ে রাখে, যে লোক খুনের ষড়যন্ত্রের কথা শোনা থেকে কান বন্ধ করে রাখে আর খারাপ কাজ করতে দেখা থেকে চোখ বন্ধ করে রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা রক্ষা পেতে পার যদি কথায় ও কাজে সৎ হও। দরিদ্রকে প্রতারণা করার কাজে নিজেদের ক্ষমতা প্রয়োগ করো না, উৎকোচ গ্রহণ করো না। যারা নরহত্যা বা অন্য কোন মন্দ কাজের পরিকল্পনা করে, তাদের সঙ্গে যোগ দিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো সৎ‌ মানুষরা অন্যের টাকায় লোভ দেয় না| তাই তারা ঐ আগুনের মধ্যেও বসবাস করতে পারবে| যে সব লোকরা ঘুষ নেয় না, যারা অন্য লোককে খুন করার পরিকল্পনার কথা শুনতে চায় না, যারা খারাপ কাজের পরিকল্পনায় অংশগ্রহণ করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ন্যায়পরায়ভাবে হাঁটে এবং সত্যি কথা বলে; যে অত্যাচারের তিক্ততাকে তুচ্ছ করে, যে লোক জুলুম করে লাভ করা ঘৃণা করে ও ঘুষ নেওয়া থেকে হাত সরিয়ে রাখে, যারা ঘুষ করতে অস্বীকার করে এবং যারা হিংসাতে অপরাধ করে না ও মন্দ কাজ দেখে না।