Isaiah 33:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ব্যক্তি উঁচু স্থানে বাস করবে, শৈলগুলোর দুর্গ তার আশ্রয়স্থান হবে; তাকে খাবার দেওয়া যাবে, সে নিশ্চয়ই পানি পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ধরনের মানুষই উচ্চ স্থানে বসবাস করবে, পার্বত্য দুর্গই যার আশ্রয়স্থান হবে। তাকে খাবারের জোগান দেওয়া হবে, তার কাছে থাকবে জলের প্রাচুর্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে, শৈলগণের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে; তাহাকে ভক্ষ্য দেওয়া যাইবে, সে নিশ্চয়ই জল পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে, শৈলগণের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে; তাহাকে ভক্ষ্য দেওয়া যাইবে, সে নিশ্চয়ই জল পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোক নিরাপদে বাস করবে এবং তার আশ্রয় হবে পাহাড়ী দুর্গ। তাকে খাবারের যোগান দেওয়া হবে আর সে নিশ্চয়ই জল পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোক নিরাপদে বাস করবে এবং তার আশ্রয় হবে পাহাড়ী কেল্লা। তাকে খাবারের যোগান দেওয়া হবে আর সে নিশ্চয়ই পানি পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা রক্ষা পাবে। সুদৃঢ় দুর্গের সুনিশ্চিত নিরাপত্তালাভ করবে তোমরা। তোমরা পাবে ক্ষুধার অন্ন ও তৃষ্ণার জল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারাও উচ্চস্থানে নিরাপদে বাস করবে| উঁচু কেল্লার দ্বারা তারা সুরক্ষিত থাকবে| এই সব লোকদের কাছে সব সময় জল ও খাবার থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে উচ্চস্থানে তার ঘর তৈরী করবে; তার প্রতিরক্ষা জায়গা হবে পাথরের দুর্গ; তার খাবার ও জল সরবরাহ হবে।