Isaiah 33:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নয়নযুগল বাদশাহ্কে, তাঁর নিজের সৌন্দর্যে দেখতে পাবে, তা সীমাহীন একটি দেশ দেখতে পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দুই চোখ রাজাকে তাঁর সৌন্দর্যসহ দেখবে, সে নিরীক্ষণ করবে একটি দেশ, যা বহুদূর পর্যন্ত বিস্তৃত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার নয়নযুগল স্বীয় সৌন্দর্য্যবিশিষ্ট রাজাকে দর্শন করিবে, দূরব্যাপী দেশ দেখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার নয়নযুগল স্বীয় সৌন্দর্যবিশিষ্ট রাজাকে দর্শন করিবে, দূরব্যাপী দেশ দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার চোখ রাজাকে তাঁর জাঁকজমকের মধ্যে দেখতে পাবে, আর দেখতে পাবে এমন একটা দেশ যার সীমানা অনেক বড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার চোখ বাদশাহ্কে তাঁর জাঁকজমকের মধ্যে দেখতে পাবে, আর দেখতে পাবে এমন একটা দেশ যার সীমানা অনেক বড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার তোমরা দেখবে, সর্বদিকব্যাপী এক রাজ্যের উপরে একজন অধীশ্বর মহা সমারোহে রাজত্ব করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের চোখ রাজাকে তাঁর সৌন্দর্য্যে দেখতে পাবে| তোমরা অনেক দূরের সেই ভূখণ্ডটি দেখতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার চোখ রাজাকে তাঁর সৌন্দর্যের মধ্যে দেখতে পাবে; তারা একটি বিশাল দেশ দেখতে পাবে।