Isaiah 33:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার অন্তর ঐ ত্রাসের বিষয় নিয়ে ভাববে— কোথায় সেই গণনাকর্তা, কোথায় সেই মুদ্রা-ওজনকারী? কোথায় সেই উচ্চগৃহ গণনাকারী?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার চিন্তাভাবনায় তুমি বিগত আতঙ্কের কথা ভাববে: “সেই প্রধান কর্মচারী কোথায়? যে রাজস্ব আদায় করত, সেই ব্যক্তি কোথায়? দুর্গপ্রাকারগুলির ভারপ্রাপ্ত কর্মকর্তা কোথায়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার চিত্ত ঐ ত্রাসের বিষয় আন্দোলন করিবে; কোথায় সেই লিপিকর্ত্তা, কোথায় সেই মুদ্রা-তৌলকারী? কোথায় সেই দুর্গ-গণনাকারী?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার চিত্ত ঐ ত্রাসের বিষয় আন্দোলন করিবে; কোথায় সেই লিপিকর্তা, কোথায় সেই মুদ্রা-তৌলকারী? কোথায় সেই দুর্গ-গণনাকারী?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার চিন্তার মধ্যে থাকবে আগের সেই ভীষণ ভয়ের কথা। তুমি ভাববে, “কোথায় সেই হিসাব-রক্ষক? কোথায় সেই লোক, যে কর্‌ আদায় করত? কোথায় দুর্গের ভার-পাওয়া সেই কর্মচারী?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার চিন্তার মধ্যে থাকবে আগের সেই ভীষণ ভয়ের কথা। তুমি ভাববে, “কোথায় সেই হিসাব-রক্ষক? কোথায় সেই লোক, যে খাজনা আদায় করত? কোথায় কেল্লার ভার-পাওয়া সেই কর্মচারী?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশী কর আদায়কারী ও চরদের পুরাতন ভীতি হবে স্মৃতিমাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের অতীতের সমস্যার কথা ভাববে| তোমরা ভাববে, “কোথায় গেল সেই বিদেশীরা যারা কথা বললে তাদের কথা বুঝতাম না? কোথায় সেই ভিনদেশী কর্মী ও কর আদায়কারীর দল? কোথায় গেল সেই চররা যারা আমাদের প্রতিরক্ষা দুর্গগুলির গণনা করত? তারা সবাই চলে গিয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হৃদয়ে ভয়ের বিষয়ে প্রত্যাহার করে। লেখক কোথায়? কোথায় সে যে টাকা পয়সা আদায়কারী? কোথায় দুর্গ গণনাকারী?