Isaiah 33:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাদের প্রতি কৃপা কর, আমরা তোমার অপেক্ষায় রয়েছি; তুমি প্রতি প্রভাতে তোমার অপেক্ষাকারীদের শক্তিস্বরূপ হও ও সঙ্কটকালে আমাদের উদ্ধারস্বরূপ হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও; আমরা তোমার প্রতীক্ষায় আছি। প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও, বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমাদের প্রতি কৃপা কর, আমরা তোমার অপেক্ষায় রহিয়াছি; তুমি প্রতিপ্রভাতে আপন অপেক্ষাকারীদের বাহুস্বরূপ হও, ও সঙ্কটকালে আমাদের দের ত্রাণস্বরূপ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমাদের প্রতি কৃপা কর, আমরা তোমার অপেক্ষায় রহিয়াছি; তুমি প্রতি প্রভাতে আপন অপেক্ষাকারীদের বাহুস্বরূপ হও, ও সঙ্কটকালে আমাদের ত্রাণস্বরূপ হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া কর; আমরা তোমার জন্য অপেক্ষা করছি। প্রতিদিন সকাল বেলায় তুমি আমার লোকদের শক্তি হও, আর কষ্টের সময় আমাদের উদ্ধারকারী হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমাদের প্রতি রহমত কর; আমরা তোমার জন্য অপেক্ষা করছি। প্রতিদিন সকাল বেলায় তুমি আমার লোকদের শক্তি হও, আর কষ্টের সময় আমাদের উদ্ধারকারী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রতি কৃপা কর। তুমিই আমাদের আশা ও ভরসা। তুমি নিত্য নিয়ত আমাদের রক্ষা কর এবং বিপদের দিনে উদ্ধার কর আমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু আমাদের প্রতি সদয় হোন| আমরা আপনার সাহায্যের জন্য অপেক্ষা করছি| প্রতিদিন সকালে আমাদের শক্তি দিন| আমরা বিপদে পড়লে আমাদের রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু, আমাদের দয়া কর; আমরা তোমার জন্য অপেক্ষা করছি; প্রতি সকালে আমাদের বাহু হও, বিপদের দিনের আমাদের পরিত্রান হও।