Isaiah 33:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের সমস্ত ঈদ পালনের নগর সিয়োনের প্রতি দৃষ্টি কর, তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ জেরুশালেমকে দেখবে; তা অটল তাঁবুস্বরূপ, তার গোঁজ কখনও উৎপাটিত হবে না এবং তার কোন দড়ি ছিঁড়বে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের সব উৎসব পালনের নগরী, সিয়োনের দিকে তাকাও তোমার চোখ জেরুশালেমকে দেখবে, তা এক শান্তির আবাস, এক অটল তাঁবুসদৃশ; এর কাঠের গোঁজগুলি কখনও উপড়ে ফেলা হবে না, এর কোনো দড়িও ছিঁড়ে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পর্ব্বপুরী সিয়োনের প্রতি দৃষ্টি কর, তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ যিরূশালেমকে দেখিবে; তাহা অটল তাম্বুস্বরূপ, তাহার গোঁজ কখনও উৎপাটিত হইবে না, এবং তাহার কোন রজ্জু ছিঁড়িবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পর্বপুরী সিয়োনের প্রতি দৃষ্টিপাত কর, তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ যিরূশালেমকে দেখিবে; তাহা অটল তাম্বুস্বরূপ, তাহার গোঁজ কখনও উৎপাটিত হইবে না, এবং তাহার কোন রজ্জু ছিঁড়িবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের সব পর্ব পালনের শহর সিয়োনের দিকে চেয়ে দেখ। তোমার চোখ দেখবে যিরূশালেমকে, একটা শান্তিপূর্ণ বাসস্থানকে, একটা তাম্বুকে যা সরানো হবে না। তার গোঁজগুলো কখনও তোলা হবে না আর তার কোন দড়িও ছিঁড়বে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের সব ঈদ পালনের শহর সিয়োনের দিকে চেয়ে দেখ। তোমার চোখ দেখবে জেরুজালেমকে, একটা শান্তিপূর্ণ বাসস্থানকে, একটা তাম্বুকে যা সরানো হবে না। তার গোঁজগুলো কখনও তোলা হবে না আর তার কোন দড়িও ছিঁড়বে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চেয়ে দেখ সিয়োনের দিকে, যে নগরীতে আমরা ধর্মীয় উৎসব পালন করি। চেয়ে দেখ জেরুশালেমের দিকে, বসবাসের জন্য কী নিরাপদ স্থান! এ হবে এমন এক আবাস শিবিরের মত যা কোন দিন স্থানান্তরিত হবে না, যার খুঁটি কোনদিন উপরে নেওয়া হবে না, দড়ি কোনদিন ছিঁড়বে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের দিকে তাকাও| এই শহরটি আমাদের ধর্মীয় ছুটির দিনের জন্য| জেরুশালেমের দিকে তাকাও যা একটি সুন্দর বিশ্রামের জায়গা| জেরুশালেম একটা তাঁবুর মতো যাকে কখনও সরানো যাবে না| যে পেরেকগুলি তাকে নির্দিষ্ট জায়গায় ধরে রেখেছে তাদের কখনও উপড়ে ফেলা যাবে না| তার দড়িগুলি কখনো ছিঁড়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের দিকে দেখ, আমাদের পর্ব পালনের শহর। তোমার চোখ দেখবে যিরূশালেমকে, একটা শান্তিপূর্ণ বাসস্থান হিসাবে, একটা তাঁবু যা সরানো হবে না। যার দালানগুলো কখনও টানা হবে না বা তার কোন দড়িও ছেঁড়া হবে না।