Isaiah 33:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত সেখানে মাবুদ সপ্রতাপে আমাদের সহবর্তী হবেন, তা বড় বড় নদনদী ও বিস্তীর্ণ স্রোতোমালার স্থান; সেই স্থানে দাঁড়যুক্ত নৌকা গমনাগমন করবে না ও শক্তিশালী জাহাজ তা পার হয়ে আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে সদাপ্রভুই হবেন আমাদের পরাক্রমী জন। এই স্থান হবে প্রশস্ত নদী ও স্রোতোধারার স্থানের মতো। দাঁড়ওয়ালা কোনো রণতরী তাদের উপরে থাকবে না, কোনো শক্তিশালী জাহাজ তাদের উপরে চলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ সেখানে সদাপ্রভু সপ্রতাপে আমাদের সহবর্ত্তী হইবেন, তাহা বৃহৎ নদনদী ও বিস্তীর্ণ স্রোতোমালার স্থান; তথায় দাঁড়যুক্ত পোত গমনাগমন করিবে না, ও প্রতাপযুক্ত জাহাজ তাহা পার হইয়া আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ সেখানে সদাপ্রভু সপ্রতাপে আমাদের সহবর্তী হইবেন, তাহা বৃহৎ নদনদী ও বিস্তীর্ণ স্রোতোমালার স্থান; তথায় দাঁড়যুক্ত পোত গমনাগমন করিবে না, ও প্রতাপযুক্ত জাহাজ তাহা পার হইয়া আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে শক্তিশালী সদাপ্রভু আমাদের মংগলের জন্য থাকবেন। সেখানে বড় বড় নদী ও খাল থাকবে। কোন দাঁড়ের নৌকা সেখানে চলবে না; কোন শক্তিশালী জাহাজও তার উপর দিয়ে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে শক্তিশালী মাবুদ আমাদের ভালোর জন্য থাকবেন। সেখানে বড় বড় নদী ও খাল থাকবে। কোন দাঁড়ের নৌকা সেখানে চলবে না; কোন শক্তিশালী জাহাজও তার উপর দিয়ে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাদের তাঁর মহিমা দর্শন করাবেন। আমরা বৃহৎ নদনদী ও বিস্তৃত স্রোতধারার তীরে বাস করব। সেখানে কিন্তু শত্রুপক্ষের বাণিজ্যতরীর আগমন ঘটবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ প্রভু সর্বশক্তিমান সেখানে রয়েছেন| এই দেশ ছোট ও বড় নদী বেষ্টিত জায়গা| কিন্তু এই নদীগুলিতে শত্রুর নৌকা বা শক্তিশালী জাহাজ থাকবে না| তোমরা যারা এই নৌকোগুলোতে কাজ করছ, তারা এই দড়িগুলি নিয়ে কাজ করা বন্ধ করে দিতে পারো| তোমরা মাস্তুলকে যথেষ্ট শক্তিশালী করতে পারো না| তোমরা তোমাদের পাল খুলতে পারবে না| কারণ প্রভু আমাদের বিচারক| প্রভু আমাদের বিধি প্রণেতা| প্রভুই আমাদের রাজা| তিনি আমাদের রক্ষা করেন| তাই তিনি আমাদের যথেষ্ট সম্পদ দেবেন| এমনকি পঙ্গু লোকরা যুদ্ধ থেকে প্রচুর সম্পদ লাভ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরিবর্তে, সদাপ্রভুর মহিমা আমাদের সাথে থাকবে, বিস্তৃত নদী ও জলস্রোতের জায়গায়। কোন দাঁড়যুক্ত যুদ্ধজাহাজ সেখানে চলবে না; কোন বড় জাহাজ তা পার হয়ে আসবে না।