Isaiah 33:22 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ আমাদের বিচারকর্তা, মাবুদ আমাদের ব্যবস্থাপক, মাবুদ আমাদের বাদশাহ্‌, তিনিই আমাদের নাজাত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভুই আমাদের ন্যায়বিচারক, সদাপ্রভুই আমাদের আইনদাতা, সদাপ্রভু আমাদের মহারাজ; তিনিই আমাদের পরিত্রাণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্ত্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা; তিনিই আমাদিগকে পরিত্রাণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনিই আমাদিগকে পরিত্রাণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই আমাদের ন্যায়বিচারক ও আমাদের আইনদাতা; সদাপ্রভুই আমাদের রাজা, তিনিই আমাদের রক্ষা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই আমাদের ন্যায়বিচারক ও আমাদের আইনদাতা; মাবুদই আমাদের বাদশাহ্‌, তিনিই আমাদের রক্ষা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ সমস্ত বাণিজ্যতরীর আনাগোণা অর্থহীন, তাদের বাণিজ্য বিস্তার ঘটবে না। আমরা শত্রুসৈন্যের সমস্ত সম্পদ কেড়ে নেব। সেই লুন্ঠিত সম্পদের পরিমাণ এত বেশী হবে যে খঞ্জ ব্যক্তিও সেই সম্পদের অংশ লুঠ করতে পারবে। স্বয়ং প্রভু পরমেশ্বর আমাদের রাজা হবেন, তিনি আমাদের শাসন ও রক্ষা করবেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুই আমাদের বিচারক, সদাপ্রভু আমাদের আইনজ্ঞ, সদাপ্রভু আমাদের রাজা, তিনি আমাদের রক্ষা করবেন।