Isaiah 33:23 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দড়িগুলো ঢিলা হয়ে পড়েছে, লোকে নিজেদের মাস্তুলের গোড়া শক্ত কিংবা পাল খাটিয়ে দিতে পারে না; তখন বিস্তর লুটের সামগ্রী ভাগ করা হবে; খোঁড়ারাও লুটের মাল নিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিমার জাহাজের দড়িদড়া ঢিলে হয়ে গেছে: মাস্তুলের অবস্থা নিরাপদ নয়, পাল তার মধ্যে খাটানো নেই। তখন প্রচুর লুঠদ্রব্য ভাগ করে দেওয়া হবে, এমনকি, খঞ্জ ব্যক্তিরাও লুটের দ্রব্য বহন করে নিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার রজ্জু সকল ঢিলা হইয়া পড়িয়াছে, লোকে আপনাদের মাস্তুলের গোড়া শক্ত কিম্বা পাইল খাটাইয়া দিতে পারে না; তখন বিস্তর লুটের সামগ্রী বিভাগ করা গেল; পঙ্গুরা লুট দ্রব্য ধরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার রজ্জু সকল ঢিলা হইয়া পড়িয়াছে, লোকে আপনাদের মাস্তুলের গোড়া শক্ত কিম্বা পাল খাটাইয়া দিতে পারে না; তখন বিস্তর লুটের সামগ্রী বিভাগ করা গেল; পঙ্গুরা লুটদ্রব্য ধরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তোমার পালের দড়াদড়ি ঢিলে হয়ে গেছে; তাতে মাস্তুলটা শক্ত করে আট্কানো নেই, পালও খাটানো যায় নি। পরে লুটের প্রচুর জিনিস ভাগ করা হবে; এমন কি, খোঁড়ারাও লুটের মাল নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তোমার পালের দড়াদড়ি ঢিলে হয়ে গেছে; তাতে মাস্তুলটা শক্ত করে আট্কানো নেই, পালও খাটানো যায় নি। পরে লুটের প্রচুর জিনিস ভাগ করা হবে; এমন কি, খোঁড়ারাও লুটের মাল নিয়ে যাবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পালের দড়িগুলি ঢিলা হয়ে গেছে; মাস্তুলটা শক্ত করে আটকে নেই, পালও খাটানো যায়নি। যখন বিশাল লুটপাট বিভক্ত হয়; এমনকি খোঁড়ারাও লুটের মাল নিয়ে যাবে।