Isaiah 33:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পতঙ্গ যেমন সংগ্রহ করে, তেমনি লোকে তোমাদের লুট সংগ্রহ করবে; ফড়িংরা যেমন লাফায়, তেমনি লোকে তার উপরে লাফাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন শুঁয়োপোকা ও পঙ্গপাল মাঠের ফসল ও দ্রাক্ষালতা শূন্য করে দেয়, তেমনই পঙ্গপালের ঝাঁকের মতো লোকেরা ঝাঁপিয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পতঙ্গ যেমন সংগ্রহ করে, তেমনি লোকে তোমাদের লুট সংগ্রহ করিবে; ফড়িঙ্গেরা যেমন লাফায়, তেমনি লোকে তাহার উপরে লাফাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পতঙ্গ যেমন সংগ্রহ করে, তেমনি লোকে তোমাদের লুট সংগ্রহ করিবে; ফড়িঙ্গেরা যেমন লাফায়, তেমনি লোকে তাহার উপরে লাফাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পংগপাল যেমন করে শস্য নষ্ট করে, তেমনি করে হে ধ্বংসকারী, তোমাদের জিনিসও লুট করা হবে। লোকেরা এক ঝাঁক পংগপালের মত সেগুলোর উপর এসে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পংগপাল যেমন করে শস্য নষ্ট করে, তেমনি করে হে ধ্বংসকারী, তোমাদের জিনিসও লুট করা হবে। লোকে এক ঝাঁক পংগপালের মত সেগুলোর উপর এসে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পঙ্গপাল যেমন সমস্ত শস্য নিঃশেষ করে যায় তেমনি তাদের সমস্ত ধনসম্পদ কেড়ে নেওয়া হয়েছে, লুন্ঠিত হয়েছে সব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধে তোমরা জিনিসপত্র চুরি করবে| সেই সব জিনিস তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে| অনেক অনেক লোক আসবে| তারা তোমাদের ধনসম্পদ নিয়ে যাবে| এটা অনেকটা সেই সময়ের মতো হবে যখন পতঙ্গরা এসে শস্য ক্ষেতের সব ফসল খেয়ে নেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমনভাবে পঙ্গপাল জড়ো করে, তেমন তোমার লুটের জিনিসও সংগ্রহ করা হবে; পঙ্গপাল যেমন লাফায় তেমন মানুষও সেগুলোর উপরে লাফিয়ে পরবে।