Isaiah 33:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ উন্নত; তিনি ঊর্ধ্বলোকে বাস করেন, তিনি সিয়োনকে ন্যায়বিচারে ও ধার্মিকতায় পূর্ণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মহিমান্বিত হয়েছেন, কারণ তিনি ঊর্ধ্বে অধিষ্ঠান করেন; তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় সিয়োন পরিপূর্ণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু উন্নত; তিনি ত ঊর্দ্ধলোকে বাস করেন, তিনি সিয়োনকে ন্যায়বিচারে ও ধার্ম্মিকতায় পূর্ণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু উন্নত; তিনি ত ঊর্ধ্বলোকে বাস করেন, তিনি সিয়োনকে ন্যায়বিচারে ও ধার্মিকতায় পূর্ণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু কত মহান! তিনি স্বর্গে বাস করেন; তিনি সিয়োনকে ন্যায়বিচার ও সততায় পূর্ণ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ কত মহান! তিনি বেহেশতে বাস করেন; তিনি সিয়োনকে ন্যায়বিচার ও সততায় পূর্ণ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর কত মহান! সর্ববস্তুর উপরে তাঁর অধিকার। জেরুশালেমকে তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় পূর্ণ করবেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু খুবই মহান| তিনি খুব উচ্চস্থানে বসবাস করেন| প্রভু সিয়োনকে সাধুতা এবং ধার্ম্মিকতায পূর্ণ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মহিমান্বিত হয়! তিনি একটি উচ্চ জায়গায় বসবাস করে; তিনি সিয়োনকে ন্যায়বিচার এবং ন্যায়পরায়ণতার সাথে পূর্ণ করবেন।