Isaiah 33:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার সময়ে স্থিতিশীলতা আসবে, উদ্ধারের, জ্ঞানের ও বুদ্ধির প্রাচুর্য ঘটবে; মাবুদের ভয় সিয়োনের ধনকোষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমার সমস্ত কালে নিশ্চিত ভিত্তিমূলস্বরূপ হবেন, তিনি হবেন পরিত্রাণ ও প্রজ্ঞা ও জ্ঞানের এক সমৃদ্ধ ভাণ্ডার; সদাপ্রভুর প্রতি ভয়ই এই বৈভবের চাবিকাঠি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার সময়ে সুস্থিরতা হইবে, ত্রাণের, প্রজ্ঞার ও জ্ঞানের বাহুল্য হইবে; সদাপ্রভুর ভয় তাহার ধনকোষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার সময়ে সুস্থিরতা হইবে, ত্রাণের, প্রজ্ঞার ও জ্ঞানের বাহুল্য হইবে; সদাপ্রভুর ভয় তাহার ধনকোষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুগের পর যুগ ধরে তিনিই তাদের নিরাপত্তা, উদ্ধার, জ্ঞান ও বুঝবার শক্তির ভাণ্ডার হয়ে আসছেন। সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল তাদের ধন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুগের পর যুগ ধরে তিনিই তাদের নিরাপত্তা, উদ্ধার, জ্ঞান ও বুঝবার শক্তির ভাণ্ডার হয়ে আসছেন। মাবুদের প্রতি ভয় হল তাদের ধন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং জাতিকে দান করবেন সুদৃঢ় প্রতিষ্ঠা । তিনি সর্বদা তাঁর প্রজাদের রক্ষা করেন ও প্রজা দান করেন। প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রম ও ভক্তিই তাদের সবচেয়ে বড় সম্পদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম তুমি খুব ধনী| জেরুশালেমের লোক, তোমরা ঈশ্বরের জ্ঞান ও বিচক্ষণতা দ্বারা পরিপূর্ণ| তোমরা পরিত্রাণপ্রাপ্ত| তোমরা প্রভুকে শ্রদ্ধা কর এবং এটাই তোমাদের ধনী করেছে| সুতরাং তোমরা জান যে তোমরা সেটি করা অব্যাহত রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমার দিন স্হায়িত্ব হবে, পরিত্রানের প্রাচুর্য্য, জ্ঞান এবং প্রজ্ঞা হবে; সদাপ্রভুর প্রতি ভয় হল তোমার ধন।