Isaiah 33:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, ওদের সাহসী লোকেরা রাস্তায় রাস্তায় কাঁদছে, যারা সন্ধির খোঁজ করছে সেই দূতেরা ভীষণ কান্নাকাটি করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, তাদের সাহসী লোকেরা পথে পথে জোরে কাঁদছে; শান্তিদূতেরা তীব্র রোদন করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, উহাদের পুরুষসিংহেরা সড়কে ক্রন্দন করিতেছে, সন্ধির অন্বেষণকারী দূতগণ তীব্র রোদন করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, উহাদের পুরুষসিংহেরা সড়কে ক্রন্দন করিতেছে, সন্ধির অন্বেষণকারী দূতগণ তীব্র রোদন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, তাদের সাহসী লোকেরা রাস্তায় রাস্তায় কাঁদছে; শান্তির জন্য পাঠানো দূতেরা খুব বেশী কান্নাকাটি করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, তাদের সাহসী লোকেরা রাস্তায় রাস্তায় কাঁদছে; শান্তির জন্য পাঠানো দূতেরা খুব বেশী কান্নাকাটি করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাহসী বীরেরা পথে পথে সাহায্য ভিক্ষা করছে। রাজদূতেরা, যারা শান্তি আনয়নের চেষ্টা করেছিল, তারা সাহায্যের জন্য আকুল হয়ে কাঁদছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শোন! বার্তাবাহকরা বাইরে কাঁদছে| যে সব বার্তাবাহকরা শান্তি আনছে তারাই খুব কাঁদছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তাদের বীরেরা রাস্তায় কাঁদছে; শান্তির জন্য দূতেরা কাঁদছে।