Isaiah 33:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত রাজপথ নরশূন্য হয়েছে, কোন পথিকও নেই; সে নিয়ম ভঙ্গ করেছে, সমস্ত নগর তুচ্ছ করেছে, মানুষকে ঘাসের মত মনে করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজপথ সব পরিত্যক্ত হয়েছে, পথিমধ্যে কোনও পথিক নেই। মৈত্রীচুক্তি ভগ্ন হয়েছে, এর সাক্ষীরা অবজ্ঞাত হয়েছে, কাউকেই সম্মান প্রদর্শন করা হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজপথ সকল নরশূন্য হইয়াছে, পথিকমাত্র নাই; সে নিয়ম ভঙ্গ করিয়াছে, নগর সকল তুচ্ছ করিয়াছে, মর্ত্ত্যকে তৃণ জ্ঞান করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজপথ সকল নরশূন্য হইয়াছে, পথিকমাত্র নাই; সে নিয়ম ভঙ্গ করিয়াছে, নগর সকল তুচ্ছ করিয়াছে, মর্ত্যকে তৃণ জ্ঞান করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজপথগুলো খালি, কোন লোক রাস্তা দিয়ে যাচ্ছে না। চুক্তি ভেংগে গেছে; শহরগুলোকে কোন দাম দেওয়া হচ্ছে না এবং কাউকেই সম্মান করা হচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাজপথগুলো খালি, কোন লোক রাস্তা দিয়ে যাচ্ছে না। চুক্তি ভেংগে গেছে; শহরগুলোকে কোন দাম দেওয়া হচ্ছে না এবং কাউকেই সম্মান করা হচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপথগুলি এত বিপদসঙ্কুল হয়ে উঠেছে যে কেউ আর সেদিকে হাঁটে না। সন্ধিগুলি ভেঙ্গে গেছে, শর্তগুলি হয়েছে লঙ্ঘিত। সেখানে কেউ আর সম্মান পায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে| পথ দিয়ে কেউ হাঁটছে না| মানুষ তাদের তৈরি চুক্তি ভঙ্গ করেছে| লোকরা সাক্ষ্য, প্রমাণ কোন কিছুই বিশ্বাস করতে চাইছে না| কেউ কাউকে শ্রদ্ধা করছে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহাসড়ক শূন্য করা হয়েছে, কোন ভ্রমণকারী নেই। চুক্তি ভাঙ্গা হয়েছে; সাক্ষীদের ঘৃণা করা হয় এবং শহরগুলোকে অসম্মান করা হবে।