Isaiah 34:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জাতিরা, কাছে এসে শোন; হে লোকবৃন্দ, মনোযোগ দাও; দুনিয়া ও সেখানকার সকলে, দুনিয়া ও সেখানে উৎপন্ন সকল পদার্থ শুনুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে জাতিসমূহ, তোমরা কাছে এসে শোনো; ওহে সমস্ত জাতির লোকেরা, তোমরা কর্ণপাত করো! পৃথিবী ও তার মধ্যস্থ সকলে শুনুক, জগৎ ও তার অভ্যন্তরস্থ সকলেই শুনুক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে জাতিগণ, নিকটে আসিয়া শুন; হে লোকবৃন্দ, অবধান কর; শুনুক পৃথিবী ও তথাকার সকলে, জগৎ ও তদুৎপন্ন সকল পদার্থ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে জাতিগণ, নিকটে আসিয়া শুন; হে লোকবৃন্দ, অবধান কর; শুনুক পৃথিবী ও তথাকার সকলে, জগৎ ও তদুৎপন্ন সকল পদার্থ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে জাতিরা, তোমরা কাছে এস, শোন; হে লোকেরা, তোমরা কান দাও। পৃথিবী ও তার মধ্যেকার সব লোকেরা শুনুক; জগৎ ও তার মাটি থেকে তৈরী মানুষেরা শুনুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে জাতিরা, তোমরা কাছে এস, শোন; হে লোকেরা, তোমরা কান দাও। দুনিয়া ও তার মধ্যেকার সব লোকেরা শুনুক; পৃথিবী ও তার মাটি থেকে তৈরী মানুষেরা শুনুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জাতিবৃন্দ, শোন, একত্র হও সকলে! সমগ্র পৃথিবী তথা পৃথিবীর প্রতিটি অধিবাসী, এগিয়ে এস, শোন আমার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত জাতিসমূহ, আমার কথা শোন! খুব কাছে এসে তোমাদের এই কথা শোনা উচিৎ‌| পৃথিবীর এবং পৃথিবীর সব লোক এই সব কথা শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা, তোমরা কাছে এস, শোন; লোকেরা, তোমরা শোন। পৃথিবী ও তার মধ্যেকার সবাই শুনুক; জগৎ এবং তার থেকে আসা সব জিনিস শুনুক।