Isaiah 34:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দিন ও রাতে কখনও তা নিভবে না; চিরকাল তার ধোঁয়া উঠতে থাকবে; তা পুরুষানুক্রমে উৎসন্ন হয়ে থাকবে, তার মধ্য দিয়ে অনন্তকালেও কেউ যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিনে বা রাত্রে তা কখনও নিভে যাবে না; চিরকাল তার মধ্য থেকে ধোঁয়া উঠবে। বংশপরম্পরায় তা পরিত্যক্ত পড়ে থাকবে; তার মধ্য দিয়ে আর কেউ পথ অতিক্রম করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দিবারাত্র কদাচ নির্ব্বাণ হইবে না, চিরকাল তাহার ধূম উঠিবে; তাহা পুরুষানুক্রমে উৎসন্ন হইয়া থাকিবে, তাহার মধ্য দিয়া অনন্তকালেও কেহ যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দিবারাত্র কদাচ নির্বাপিত হইবে না; চিরকাল তাহার ধূম উঠিবে; তাহা পুরুষানুক্রমে উৎসন্ন হইয়া থাকিবে, তাহার মধ্য দিয়া অনন্তকালেও কেহ যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দিনে রাতে কখনও তা নিভবে না; চিরকাল তার ধূমা উঠতে থাকবে। বংশের পর বংশ ধরে সেটা খালি হয়ে পড়ে থাকবে; কেউ তার মধ্য দিয়ে আর কখনও যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দিনে রাতে কখনও তা নিভবে না; চিরকাল তার ধোঁয়া উঠতে থাকবে। বংশের পর বংশ ধরে সেটা খালি হয়ে পড়ে থাকবে; কেউ তার মধ্য দিয়ে আর কখনও যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্বলতে থাকবে দিবারাত্রি অনির্বাণ হয়ে। অনন্তকাল ধরে উঠতে থাকবে রাশি রাশি ধোঁয়া। এদেশ যুগ-যুগান্ত ধরে পতিত জমি হয়ে পড়ে থাকবে। সেখানে কেউ পা দিতেও যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা দিনরাত জ্বলবে আগুন| কেউ সেই আগুন নেভাতে পারবে না| ইদোম থেকে ধোঁয়া বের হতেই থাকবে| এই দেশ চির কালের জন্য ধ্বংস হয়ে যাবে| লোকরা আর কখনো ঐ দেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দিনের রাতে এটা জ্বলবে; তার ধোঁয়া চিরকাল উঠতে থাকবে; বংশের পর বংশ ধরে এটা পতিত জমি হবে; কেউ তার মধ্য দিয়ে চিরকাল যাবে না।