Isaiah 34:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পানিভেলা ও শজারু তা অধিকার করবে এবং মহাপেচক ও দাঁড়কাক তার মধ্যে বাস করবে; আর তার উপরে অবস্তুতারূপ মানরজ্জু ও শূন্যতারূপ ওলোনসূত্র ধরা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরু-প্যাঁচা ও লক্ষ্মী-প্যাঁচা তা অধিকার করবে, হুতুম-প্যাঁচা ও দাঁড়কাকেরা সেখানে বাসা বাঁধবে। ঈশ্বর ইদোমের উপরে বিছিয়ে দেবেন বিশৃঙ্খলার মাপকাঠি ও ধ্বংসের ওলন-দড়ি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পানিভেলা ও শজারু তাহা অধিকার করিবে, এবং মহাপেচক ও দাঁড়কাক তাহার মধ্যে বাস করিবে; আর তাহার উপরে অবস্তুতারূপ মানরজ্জু ও শূন্যতারূপ ওলোনসূত্র ধরা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পানিভেলা ও শজারু তাহা অধিকার করিবে, এবং মহাপেচক ও দাঁড়কাক তাহার মধ্যে বাস করিবে; আর তাহার উপরে অবস্তুতারূপ মানরজ্জু ও শূন্যতারূপ ওলোনসূত্র ধরা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-পেঁচা, শজারু, হুতুম পেঁচা আর দাঁড়কাক সেই দেশ অধিকার করবে ও সেখানে বাসা করবে। সদাপ্রভু বিশৃঙ্খলার মাপের দড়ি আর শূন্যতার ওলনদড়ি ইদোমের উপর বিছিয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরু-পেঁচা, শজারু, হুতুম পেঁচা আর দাঁড়কাক সেই দেশ অধিকার করবে ও সেখানে বাসা করবে। মাবুদ বিশৃঙ্খলার মাপের দড়ি আর শূন্যতার ওলনদড়ি ইদোমের উপর বিছিয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদেশ পেঁচা ও দাঁড়কাকের বাসভূমি হবে, সৃষ্টির পূর্বে এর যে অবস্থা ছিল, প্রভু পরমেশ্বর আবার তার সেই রকম অবস্থা করবেন, পরিণত করবেন ঊষর বন্ধ্যাভূমিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাখি এবং ক্ষুদ্র প্রাণীরা এই দেশকে দখল করে নেবে| পেঁচা ও দাঁড়কাকরা সেখানে বসবাস করবে| বিশৃঙ্খলার ফিতে এবং বিভ্রান্তির পাথর দিয়ে সেই দেশকে মাপা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বন্য পাখি এবং প্রাণী থাকবে; পেঁচা ও দাঁড়কাক তাঁর মধ্যে বাসা করবে। তিনি তা ধ্বংস করে ফেলবেন এবং ধ্বংসের পতন ঘটাবেন।