Isaiah 34:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সমস্ত অট্টালিকা কাঁটায়, তার সমস্ত দুর্গ বিছুটি ও শেয়ালকাঁটাতে আচ্ছাদিত হবে এবং সেই দেশ শিয়ালদের বাসস্থান, উটপাখির মাঠ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার দুর্গগুলিতে কাঁটাঝোপ ছেয়ে যাবে, তার সুরক্ষিত স্থানগুলি ভরে যাবে বিছুটি ও কাঁটাবনে। সে হবে শিয়ালের বিচরণস্থান, প্যাঁচাদের বাসস্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অট্টালিকা সকল কন্টকে, তাহার দুর্গ সকল বিছুটীতে ও শেয়ালকাঁটাতে ব্যাপ্ত হইবে, এবং সেই দেশ শৃগালের বাসস্থান, উষ্ট্রপক্ষীর মাঠ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অট্টালিকা সকল কণ্টকে, তাহার দুর্গ সকল বিছুটিতে ও শেয়ালকাঁটাতে ব্যাপ্ত হইবে, এবং সেই দেশ শৃগালের বাসস্থান, উষ্ট্রপক্ষীর মাঠ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাটাগাছে তার বড় বড় বাড়ীগুলো ঢেকে যাবে, আর দুর্গগুলো ঢেকে যাবে বিছুটি আর কাঁটাঝোপে। সেই দেশ হবে শিয়াল ও উটপাখীর বাসস্থান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাটাগাছে তার বড় বড় বাড়ীগুলো ঢেকে যাবে, আর কেল্লাগুলো ঢেকে যাবে বিছুটি আর কাঁটাঝোপে। সেই দেশ হবে শিয়াল ও উটপাখীর বাসস্থান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপ্রাসাদ ও প্রাচীরবেষ্টিত দুর্গ শহরগুলি কাঁটাগাছ, বিছুটি ও শিয়াল কাঁটায় ভরে যাবে। সেগুলি হবে পেঁচা ও শিয়ালের আস্তানা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত সুন্দর বাড়িগুলিতে কাঁটা ও বন্য ঝোপঝাড় জন্মাবে| বন্য কুকুর ও পেঁচা সে সকল বাড়িতে বসবাস করবে| বন্য জন্তুরা সেখানে বাস করবে| বড় পাখিরা ওখানে গজিয়ে ওঠা ঘাসের মধ্যে বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাটাগাছ তার প্রাসাদগুলোর থেকে অত্যন্ত বেড়ে যাবে, দুর্গগুলো বিছুটি আর কাঁটাঝোপে বেড়ে যাবে। সেই দেশ শিয়ালের ও উটপাখীর বসবাসের জায়গা হবে।