Isaiah 34:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত বন্যপশু হায়েনাদের সঙ্গে থাকবে এবং বন্য ছাগলেরা একে অন্যকে আহ্বান করে আনবে; আর সেখানে নিশাচর প্রাণীরা বাস করে বিশ্রামের স্থান পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুপ্রাণীরা সেখানে হায়েনাদের সঙ্গে মিলিত হবে, বন্য ছাগলেরা সেখানে শব্দ করে পরস্পরকে ডাকবে। নিশাচর প্রাণীরা সেখানে গা এলিয়ে দেবে, সেখানে তারা খুঁজে পাবে তাদের বিশ্রামের স্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বন্যপশুগণ বৃকগণের সহিত মিলিবে, এবং ছাগেরা আপন আপন মিত্রকে আহ্বান করিয়া আনিবে; আর সেখানে নিশাচর বাস করিয়া বিশ্রামের স্থান পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বন্যপশুগণ বৃকগণের সহিত মিলিবে, এবং ছাগেরা আপন আপন মিত্রকে আহ্বান করিয়া আনিবে; আর সেখানে নিশাচর বাস করিয়া বিশ্রামের স্থান পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-প্রাণীরা শিয়ালদের সংগে থাকবে আর বুনো ছাগলেরা একে অন্যকে ডাকবে। রাতে ঘুরে বেড়ানো পেত্নী সেখানে বাস করবে; সেখানে তার বিশ্রামের স্থান সে খুঁজে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরু-প্রাণীরা শিয়ালদের সংগে থাকবে আর বুনো ছাগলেরা একে অন্যকে ডাকবে। রাতে ঘুরে বেড়ানো পেত্নী সেখানে বাস করবে; সেখানে তার বিশ্রামের স্থান সে খুঁজে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে বন্য জন্তু ঘুরে বেড়াবে, চলবে দানবের অবাধ বিচরণ। নিশাচরী আসবে বিশ্রামের জন্য জায়গা খুঁজতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বন্য বিড়ালরা বন্য কুকুরের সঙ্গে এক সাথে বাস করবে| বন্য ছাগল তাদের বন্ধুদের ডাকবে| নিশাচর পশুরা সেখানে খুঁজে পাবে বিশ্রামস্থল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বন্য পশুরা হায়নাদের সঙ্গে মিলবে এবং বন্য ছাগল একে অপরকে আহ্বান করবে; নিশাচর প্রাণী সেখানে থাকবে এবং তাদের জন্য এক বাসা খুঁজে পাবে।