Isaiah 34:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে স্থানে পেঁচক বাসা করে ডিম ফুটিয়ে বাচ্চাগুলোকে নিজের ছায়াতে একত্র করবে; এবং সেখানে চিলেরা প্রত্যেকে নিজ নিজ সঙ্গীনীর সঙ্গে একত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্যাঁচা সেখানে বাসা বেঁধে ডিম পাড়বে, ডিম ফুটিয়ে সে তার শাবকদের পালন করবে ও ডানার তলে তাদের ছায়া দেবে; সেখানে সমবেত হবে বড়ো সব চিল, প্রত্যেকে আসবে তাদের সঙ্গিনীর সাথে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্থানে বেতাছড়া সর্প বাসা করিয়া ডিম্ব প্রসব করিবে, তাহা ফুটাইয়া শাবকদিগকে আপন ছায়াতে একত্র করিবে; এবং সেখানে চিলেরা প্রত্যেকে আপন আপন সঙ্গিনীর সহিত একত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে পেঁচক বাসা করিয়া ডিম্ব প্রসব করিবে, তাহা ফুটাইয়া শাবকদিগকে আপন ছায়াতে একত্র করিবে; এবং সেখানে চিলেরা প্রত্যেকে আপন আপন সঙ্গিনীর সহিত একত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পেঁচা বাসা বানিয়ে সেখানে ডিম পাড়বে, তারপর ডিম ফুটিয়ে তার ডানার ছায়ায় তার বাচ্চাগুলো এক জায়গায় করবে। সেখানে চিলগুলো নিজের নিজের সংগিনীর সংগে একত্র হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পেঁচা বাসা বানিয়ে সেখানে ডিম পাড়বে, তারপর ডিম ফুটিয়ে তার ডানার ছায়ায় তার বাচ্চাগুলো এক জায়গায় করবে। সেখানে চিলগুলো নিজের নিজের সংগিনীর সংগে একত্র হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পেঁচারা সেখানে নীড় বাঁধবে, ডিম পাড়বে, বাচ্চা তুলে তাদের লালন-পালন করবে। শকুনিরা আসবে সঙ্গিনীসহ একের পর এক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে সাপরা বাসা বাঁধবে| তারা সেখানে ডিম পাড়বে| তারা ছায়ায় আশ্রয় নেবে এবং সেখানে ডিম ফোটাবে| কিন্তু বাজপাখীরাও সেখানে একের পর এক এসে জুটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পেঁচা বাসা বানাবে সেখানে ডিম রাখবে, ডিম পারবে ও তার তরুণদের রক্ষা করবে। হ্যাঁ, সেখানে চিলগুলো প্রত্যেকে সঙ্গিনীর সঙ্গে জড়ো হবে।