Isaiah 34:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি গুলিবাঁটপূর্বক তাদেরকে সেই অধিকার দিয়েছেন, তাঁর হাত মানদড়ি দিয়ে প্রত্যেকের অংশ নির্ধারণ করেছে; তারা চিরকাল তা অধিকার করবে, তারা পুরুষানুক্রমে সে স্থানে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের অংশ বিভাগ করে দেন; পরিমাপ করে তাঁর হাত তাদের মধ্যে বিতরণ করে। তারা চিরকাল তা অধিকার করে থাকবে ও বংশপরম্পরায় সেখানে বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি গুলিবাঁটপূর্ব্বক তাহাদিগকে সেই অধিকার দিয়াছেন, তাঁহার হস্ত মানরজ্জু দ্বারা প্রত্যেকের অংশ নিরূপণ করিয়াছে; তাহারা চিরকাল তাহা অধিকার করিবে, তাহারা পুরুষানুক্রমে সে স্থানে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি গুলিবাঁটপূর্বক তাহাদিগকে সেই অধিকার দিয়াছেন, তাঁহার হস্ত মানরজ্জু দ্বারা প্রত্যেকের অংশ নিরূপণ করিয়াছে; তাহারা চিরকাল তাহা অধিকার করিবে, তাহারা পুরুষানুক্রমে সেই স্থানে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি গুলিবাঁট করে ও মাপের দড়ি দিয়ে মেপে সেই জায়গা তাদের ভাগ করে দেবেন। তা চিরকাল তাদেরই থাকবে; বংশের পর বংশ ধরে তারা সেখানে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি গুলিবাঁট করে ও মাপের দড়ি দিয়ে মেপে সেই জায়গা তাদের ভাগ করে দেবেন। তা চিরকাল তাদেরই থাকবে; বংশের পর বংশ ধরে তারা সেখানে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বয়ং প্রভু পরমেশ্বরই এই ভূমি তাদের মধ্যে বন্টন করে দেবেন এবং তারা প্রত্যেকে এর অংশ পাবে। এদেশে তারা যুগ-যুগান্ত ধরে বাস করবে, চিরকালের জন্য এদেশের উপরে থাকবে তাদের অধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্বন্ধে তিনি কি করবেন| তারপর ঈশ্বর তাদের জন্য একটা জায়গা নির্বাচন করবেন| ঈশ্বর একটি গণ্ডি কেটে তাদের জায়গা দেখিয়ে দেবেন| সুতরাং প্রাণীরা সেই জায়গাকে চিরকালের জন্য দখল করে নেবে| সেখানে তারা বসবাস করবে বছরের পর বছর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের জায়গাগুলোর জন্য গুলিবাঁট করেছেন এবং তাঁর হাত তা দড়ি দিয়ে তাদের জন্য পরিমাপ করেছে। তারা চিরকালের জন্য তা অধিকার করবে; বংশের পর বংশ ধরে তারা সেখানে বাস করবে।