Isaiah 34:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সকল জাতির বিরুদ্ধে মাবুদের ক্রোধ, তাদের সৈন্য সামন্তের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড কোপ প্রজ্বলিত হল; তিনি তাদেরকে নিঃশেষে বিনষ্ট করলেন, তাদেরকে হত হবার জন্য তুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সব জাতির উপরে ক্রুদ্ধ হয়েছেন; তাদের সব সৈন্যদলের উপরে তাঁর রোষ রয়েছে। তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করবেন, ঘাতকদের হাতে তিনি তাদের সমর্পণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা জাতিমাত্রের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ, তাহাদের সৈন্য সামন্তের বিরুদ্ধে তাঁহার প্রচণ্ড কোপ প্রজ্বলিত হইল; তিনি তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন, তাহাদিগকে বধে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা জাতিমাত্রের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ, তাহাদের সৈন্য সামন্তের বিরুদ্ধে তাঁহার প্রচণ্ড কোপ প্রজ্বলিত হইল; তিনি তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন, তাহাদিগকে বধে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব জাতির উপরেই সদাপ্রভু ভীষণ অসন্তুষ্ট হয়েছেন; তাদের সব সৈন্যদলের উপরে তাঁর ক্রোধ রয়েছে। তিনি তাদের একেবারে শেষ করে ফেলবেন, ধ্বংসের হাতে তাদের তুলে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব জাতির উপরেই মাবুদ ভীষণ অসন্তুষ্ট হয়েছেন; তাদের সব সৈন্যদলের উপরে তাঁর রাগ রয়েছে। তিনি তাদের একেবারে শেষ করে ফেলবেন, ধ্বংসের হাতে তাদের তুলে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সমস্ত জাতি ও তাদের সৈন্যবাহিনীর উপরে ক্রুদ্ধ হয়েছেন। তিনি তাদের দণ্ডাজ্ঞা দিয়েছেন, তারা ধ্বংস হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সমস্ত জাতি এবং তাদের সৈন্যদের প্রতি রুদ্ধ| তিনি তাদের সকলকে ধ্বংস করবেন| তিনি তাদের হত্যা করাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু সব জাতির ওপরে ক্রুদ্ধ হয়েছেন এবং তাদের সব সৈন্যদলের বিরুদ্ধে ক্রোধান্বিত হয়ে আছেন। তিনি তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করেছেন, তিনি তাদেরকে হত্যার হাতে তুলে দিয়েছেন।