Isaiah 34:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের নিহতরা বাইরে নিক্ষিপ্ত হবে, তাদের লাশ থেকে দুর্গন্ধ বের হবে, তাদের রক্ত পর্বতমালা দিয়ে প্রবাহিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের নিহতদের বাইরে নিক্ষেপ করা হবে, তাদের শবগুলি থেকে দুর্গন্ধ বের হবে; পর্বতগুলি তাদের রক্তে সিক্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের নিহতগণ বাহিরে নিক্ষিপ্ত হইবে, তাহাদের শব হইতে দুর্গন্ধ উঠিবে, তাহাদের রক্তে পর্ব্বতগণ গলিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের নিহতগণ বাহিরে নিক্ষিপ্ত হইবে, তাহাদের শব হইতে দুর্গন্ধ উঠিবে, তাহাদের রক্তে পর্বতগণ গলিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের নিহত লোকদের বাইরে ফেলে দেওয়া হবে। তাদের মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হবে এবং তাদের রক্তে পাহাড়-পর্বত ধুয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের নিহত লোকদের বাইরে ফেলে দেওয়া হবে। তাদের লাশ থেকে দুর্গন্ধ বের হবে এবং তাদের রক্তে পাহাড়-পর্বত ধুয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মৃতদেহ সৎকার করা হবে না। সেখানেই সেগুলি পচে দুর্গন্ধ ছড়াবে। পর্বতমালা তাদের রক্তে লাল হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের দেহগুলি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে| তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোবে| তাদের রক্ত পাহাড় থেকে গড়িয়ে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের নিহত লোকেরা বাইরে নিক্ষিপ্ত হবে। তাদের মৃতদেহের দুর্গন্ধ সব জায়গায় থাকবে এবং তাদের রক্তে পাহাড়-পর্বত ভিজে যাবে।