Isaiah 34:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আসমানের সমস্ত বাহিনী ক্ষয় পাবে, আসমান কাগজের মত জড়িয়ে যাবে; এবং যেমন আঙ্গুরলতার শুকনো পাতা ও ডুমুর গাছের শুকনো ফল, তেমনি তার সমস্ত বাহিনী পুরানো হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশের সমস্ত তারা দ্রবীভূত হবে, আর আকাশকে পুঁথির মতো গুটিয়ে ফেলা হবে; আকাশের নক্ষত্রবাহিনীর পতন হবে যেমন দ্রাক্ষালতা থেকে শুকনো পাতা ঝরে যায়, যেভাবে ডুমুর গাছ থেকে শুকিয়ে যাওয়া ডুমুর ঝরে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আকাশের সমস্ত বাহিনী ক্ষয় পাইবে, আকাশমণ্ডল লিপি-পত্রের ন্যায় জড়াইয়া যাইবে; এবং যেমন দ্রাক্ষালতার জীর্ণ পত্র ও ডুমুর বৃক্ষের জীর্ণ পল্লব, তদ্রূপ তাহার সমস্ত বাহিনী জীর্ণ হইয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আকাশের সমস্ত বাহিনী ক্ষয় পাইবে, আকাশমণ্ডল লিপি-পত্রের ন্যায় জড়াইয়া যাইবে; এবং যেমন দ্রাক্ষালতার জীর্ণ পত্র ও ডুমুর বৃক্ষের জীর্ণ পল্লব, তদ্রূপ তাহার সমস্ত বাহিনী জীর্ণ হইয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আকাশের সূর্য-চাঁদ-তারাগুলো ধ্বংস হয়ে যাবে আর আকাশ গুটিয়ে রাখা কাগজের মত গুটিয়ে যাবে। যেমন করে আংগুর লতা আর ডুমুর গাছ থেকে শুকনা পাতা পড়ে যায় তেমনি করে সমস্ত তারাগুলো পড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমানের সূর্য-চাঁদ-তারাগুলো ধ্বংস হয়ে যাবে আর আকাশ গুটিয়ে রাখা কাগজের মত গুটিয়ে যাবে। যেমন করে আংগুর লতা আর ডুমুর গাছ থেকে শুকনা পাতা পড়ে যায় তেমনি করে সমস্ত তারাগুলো পড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূর্য, চন্দ্র তারকারাজি ধূলায় পরিণত হবে। আকাশমণ্ডল চোখের নিমিষে মাদুরের মত গুটিয়ে অদৃশ্য হয়ে যাবে। দ্রাক্ষালতা বা ডুমুরের জীর্ণ পাতার মত ঝরে পড়বে আকাশের তারাগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাকানো কাগজের মত আকাশ গুটিয়ে বন্ধ হয়ে যাবে| নক্ষত্ররা মারা যাবে এবং দ্রাক্ষা গাছের পাতা বা ডুমুর পাতার মতো তাদের পতন হবে| আকাশের সব নক্ষত্র নষ্ট হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশের সব তারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে এবং আকাশ গোটানো কাগজের মত জড়িয়ে যাবে। যেমন আঙ্গুর লতার পাতা ফ্যাকাশে হয় এবং ডুমুর গাছের ডুমুর পেকে যায়।