Isaiah 34:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার তলোয়ার বেহেশতে পরিতৃপ্ত হয়েছে; দেখ, বিচার করবার জন্য তা ইদোম দেশের উপরে, আমার পরিত্যক্ত লোকদের উপরে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার তরোয়াল আকাশমণ্ডলে পরিতৃপ্ত হয়েছে; দেখো, তা ইদোমের বিচারের জন্য নেমে এসেছে, যে জাতিকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার খড়্গ স্বর্গে পরিতৃপ্ত হইয়াছে; দেখ, বিচার সাধনার্থে তাহা ইদোম দেশের উপরে, আমার বর্জ্জিত লোকদের উপরে পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার খড়্গ স্বর্গে পরিতৃপ্ত হইয়াছে; দেখ, বিচার সাধনার্থে তাহা ইদোম দেশের উপরে, আমার বর্জিত লোকদের উপরে পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার তলোয়ার স্বর্গে সম্পূর্ণভাবে তৃপ্ত; দেখ, বিচারের জন্য সেটা ইদোমের উপর, অর্থাৎ যে লোকদের আমি ধ্বংসের অভিশাপের অধীন করে রেখেছি তাদের উপর নেমে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার তলোয়ার আসমানে সম্পূর্ণভাবে তৃপ্ত; দেখ, বিচারের জন্য সেটা ইদোমের উপর, অর্থাৎ যে লোকদের আমি ধ্বংসের বদদোয়ার অধীন করে রেখেছি তাদের উপর নেমে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর স্বর্গলোকে তাঁর তরবারি প্রস্তুত করে রেখেছেন। যাদের প্রতি তিনি দণ্ডাজ্ঞা ঘোষণা করেছেন, সেই ইদোমের উপরে নেমে আসবে তাঁর তরবারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “এসব ঘটবে যখন আকাশে আমার তরবারি রক্ত দ্বারা পরিতৃপ্ত হবে|” দেখ! প্রভুর তরবারি ইদোমকে কেটে দ্বিখণ্ডিত করবে| প্রভু এইসব লোকেদের ওপর তাঁর বিচার জারি করেছেন এবং তাদের অবশ্যই মৃত্যু হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার তরোয়াল স্বর্গে পরিতৃপ্ত হয়েছে; দেখ, এটা ইদোমের ওপরে নেমে আসবে, তার লোকদের ওপরে যাকে আমি বিনষ্ট করেছি।