Isaiah 34:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের তলোয়ার তৃপ্ত হয়েছে রক্তে, আপ্যায়িত হয়েছে মেদে, ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তে এবং ভেড়াগুলোর বৃক্কের মেদে; কেননা বস্রাতে মাবুদের একটি কোরবানী, ইদোম দেশে বিস্তর পশুবধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর তরোয়াল রক্তে স্নাত হয়েছে, তা মেদে আবৃত হয়েছে—মেষশাবক ও ছাগলদের রক্তে স্নাত, মেষদের কিডনির মেদে আবৃত হয়েছে। কারণ সদাপ্রভু বস্রাতে এক বলিদান করবেন, ইদোমে এক মহা হত্যালীলা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর খড়্গ তৃপ্ত হইয়াছে রক্তে ও আপ্যায়িত হইয়াছে মেদে, মেষশাবকের ও ছাগের রক্তে এবং মেষদের মেটিয়ার মেদে; কেননা বস্রাতে সদাপ্রভুর এক যজ্ঞ, ইদোম দেশে বিস্তর পশুবধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর খড়্গ তৃপ্ত হইয়াছে রক্তে ও আপ্যায়িত হইয়াছে মেদে, মেষশাবকের ও ছাগের রক্তে, এবং মেষদের মেটিয়ার মেদে; কেননা বস্রাতে সদাপ্রভুর এক যজ্ঞ, ইদোম দেশে বিস্তর পশুবধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর তলোয়ার রক্তে স্নান করেছে; তা চর্বিতে ঢাকা পড়ে গেছে। সেই রক্ত ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তের মত আর চর্বি ভেড়ার বৃক্কের চর্বির মত, কারণ সদাপ্রভু বস্রাতে একটা উৎসর্গের অনুষ্ঠান করবেন আর ইদোমে অনেককে কেটে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের তলোয়ার রক্তে গোসল করেছে; তা চর্বিতে ঢাকা পড়ে গেছে। সেই রক্ত ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তের মত আর চর্বি ভেড়ার কিড্নির চর্বির মত, কারণ মাবুদ বস্রাতে একটা কোরবানী দেবেন আর ইদোমে অনেককে জবাই করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষ ও ছাগ বলিদানের পর খড়্গ যেমন তাদের মেদ ও রক্তে স্নান করে ওঠে, তাঁর তরবারিও ঠিক তেমনি হবে। প্রভু পরমেশ্বর বসরা নগরে, এই যজ্ঞ সম্পাদন করবেন, ইদোমে চলবে বিরাট এক নিধনপর্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ প্রভু মনে করেন ইদোম ও ইদোমের শহর বসরার ধ্বংসের সময় এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর তরোয়াল রক্তে স্নান করেছে এবং চর্বিতে ঢাকা পড়েছে, মেষশাবকের ও ছাগলের রক্তে স্নান করেছে, ভেড়ার বৃক্কের মেদে ঢাকা পড়েছে। কারণ সদাপ্রভু বস্রা শহরে বলিদান এবং ইদোমে এক বিশাল হত্যা করেছেন।