Isaiah 34:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সঙ্গে বন্য ষাঁড় ও ষাঁড়ের সঙ্গে যুবা ষাঁড় নেমে আসবে এবং তাঁদের ভূমি রক্তে পরিতৃপ্ত ও ধূলা মেদে ভিজে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সঙ্গে পতিত হবে বন্য ষাঁড়েরা, পতিত হবে বাছুর-বলদ ও বড়ো বড়ো বলদ। তাদের ভূমিতে রক্ত বয়ে যাবে, আর ধুলি মেদে আবৃত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের সহিত গবয়, ও ষাঁড়ের সহিত যুবাবৃষ নামিয়া আসিবে, এবং তাহাদের ভূমি রক্তে পরিতৃপ্ত, ও ধূলা মেদে সারাল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের সহিত গবয়, ও ষাঁড়ের সহিত যুবাবৃষ নামিয়া আসিবে, এবং তাঁহাদের ভূমি রক্তে পরিতৃপ্ত, ও ধুলা মেদে সারযুক্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলোর সংগে বুনো ষাঁড়, এঁড়ে বাছুর ও বড় বড় ষাঁড় কাটা হবে। তাদের দেশ রক্তে ভিজে যাবে, আর চর্বিতে ধুলা ঢেকে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলোর সংগে বুনো ষাঁড়, এঁড়ে বাছুর ও বড় বড় ষাঁড় জবাই করা হবে। তাদের দেশ রক্তে ভিজে যাবে, আর চর্বিতে ধুলা ঢেকে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশের পশু ও মানবকুল নির্বিশেষে নিমিষে নিহত হবে, রক্তে লাল হয়ে যাবে মাটি, মেদে পূর্ণ হবে চারিদিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মেষ, গবাদি পশু ও শক্তিশালী ষাঁড়দের ধ্বংস করা হবে| তাদের রক্তে দেশ পূর্ণ হবে| তাদের চর্বিতে ভূমি আচ্ছাদিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সঙ্গে বুনো ষাঁড়, যুব ষাঁড় ও বড় বড় ষাঁড় হত্যা করা হবে। তাদের দেশ রক্তে পরিতৃপ্ত এবং তাদের ধূলো মেদে তৈরী হবে।