Isaiah 34:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানকার প্রবাহগুলো আল্‌কাতরায়, সেখানকার ধূলি গন্ধকে পরিণত হবে, সেখানকার ভূমি জলন্ত আল্‌কাতরা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইদোমের নদীগুলি আলকাতরায় পরিণত হবে, তার ধুলো সব হবে প্রজ্বলিত গন্ধকের মতো, তার জমি হবে দাউদাউ করে জ্বলে ওঠা আলকাতরার মতো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাকার প্রবাহ সকল আল্‌কাতরায়, তথাকার ধূলি গন্ধকে পরিণত হইবে, তথাকার ভূমি প্রজ্বলিত আল্‌কাতরা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাকার প্রবাহ সকল আল্‌কাতরায়, তথাকার ধূলি গন্ধকে পরিণত হইবে, তথাকার ভূমি প্রজ্বলিত আল্‌কাতরা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোমের জলের স্রোতগুলো আলকাত্‌রায় ভরে যাবে, তার ধুলা হবে গন্ধকে ভরা, তাই দেশের মাটি হবে জ্বলন্ত আলকাত্‌রা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোমের পানির স্রোতগুলো আলকাত্‌রায় ভরে যাবে, তার ধুলা হবে গন্ধকে ভরা, তাই দেশের মাটি হবে জ্বলন্ত আলকাত্‌রা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোমের সমস্ত নদীর জলধারা আলকাতরায় পরিণত হবে, মাটি পরিণত হবে গন্ধকে। সারা দেশ হয়ে উঠবে জ্বলন্ত আলকাতরার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইদোমের নদীসমূহ গরম আলকাতারার মতো হবে| ইদোমের মাটি হবে পোড়া গন্ধকের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইদোমের জলের স্রোতগুলো আলকাতরায় পরিণত হবে, তার ধূলো গন্ধকে পরিণত হবে এবং তার দেশ জ্বলন্ত আলকাতরার হবে।