Isaiah 35:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মরুভূমি ও শুকনা স্থান আমোদ করবে, মরুভূমি উল্লসিত হবে, গোলাপের মত উৎফুল্ল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন মরুভূমি ও শুকনো জমি হবে আনন্দিত; মরুপ্রান্তর উল্লসিত হবে এবং বসন্তের প্রথম ফুল সেখানে প্রস্ফুটিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে; মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে। বসন্তের প্রথম ফুলের মত তাতে অনেক ফুল ধরবে; মরুভূমি খুব আনন্দ করবে এবং আনন্দে চিৎকার করবে। তাকে লেবাননের গৌরব দেওয়া হবে, দেওয়া হবে কর্মিল আর শারোণের সৌন্দর্য; লোকেরা সদাপ্রভুর গৌরব দেখতে পাবে, দেখতে পাবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে; মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে। বসন্তের প্রথম ফুলের মত তাতে অনেক ফুল ধরবে; মরুভূমি খুব আনন্দ করবে এবং আনন্দে চিৎকার করবে। তাকে লেবাননের গৌরব দেওয়া হবে, দেওয়া হবে কর্মিল আর শারোণের সৌন্দর্য; লোকেরা মাবুদের গৌরব দেখতে পাবে, দেখতে পাবে আমাদের আল্লাহ্র সৌন্দর্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উল্লসিত হবে মরুভূমি ঊষর প্রান্তরে বিকশিত হবে পুষ্পরাশি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুষ্ক মরুভূমি খুশি হয়ে উঠবে| মরুভূমি আনন্দিত হবে এবং বেড়ে উঠবে ফুলের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরুভূমি এবং অরাবা আনন্দিত হবে এবং প্রান্তর আনন্দিত ও গোলাপের মত উজ্জ্বল হবে।