Isaiah 35:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের নিস্তার পাওয়া লোকেরা ফিরে আসবে, আনন্দগান সহকারে সিয়োনে আসবে, এবং তাদের মাথায় নিত্যস্থায়ী আনন্দের মুকুট থাকবে; তারা আমোদ ও আনন্দ লাভ করবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পালিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে। তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে; তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট। আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে, দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরঃসর সিয়োনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে; তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্ত্তস্বর দূরে পলায়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পূর্বক সিয়োনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে; তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সদাপ্রভুর মুক্ত করা লোকেরাই ফিরে আসবে। তারা আনন্দে গান গাইতে গাইতে সিয়োনে ঢুকবে; তাদের মাথার মুকুট হবে চিরস্থায়ী আনন্দ। তারা খুশী ও আনন্দে পূর্ণ হবে, আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস দূরে পালিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর মাবুদের মুক্ত করা লোকেরাই ফিরে আসবে। তারা আনন্দে কাওয়ালী গাইতে গাইতে সিয়োনে ঢুকবে; তাদের মাথার তাজ হবে চিরস্থায়ী আনন্দ। তারা খুশী ও আনন্দে পূর্ণ হবে, আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস দূরে পালিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োনে পৌঁছাবে তারা পরম উল্লাসে সুললিত সঙ্গীতে আর হর্ষধ্বনিতে হবে মুখরিত। এ আনন্দ তাদের হবে চিরায়ত দুঃখ, শোক, ব্যথা ঘুচে যাবে চিরতরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর লোকদের মুক্ত করবেন| সেই সব লোক তাঁর কাছে ফিরে আসবে| সেই লোকরা যখন সিয়োনে আসবে তখন তারা খুশি হবে| মানুষগুলি চির কালের মতো সুখী হবে| তাদের সুখ হবে তাদের মাথার রাজমুকুটের মতো| আনন্দ ও খুশীতে তারা পরিপূর্ণ হয়ে উঠবে| দুঃখ ও যন্ত্রণা তাদের কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর মুক্তি পাওয়া লোকেরাই ফিরে আসবে এবং তারা আনন্দে গান গাইতে গাইতে সিয়োনে আসবে এবং তাদের মাথার মুকুট হবে চিরস্থায়ী আনন্দ। আনন্দ ও খুশি তাদের অতিক্রম করবে, আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস পালিয়ে যাবে।