Isaiah 35:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে অনেক পুষ্পের দরুন উৎফুল্ল হবে, আর আনন্দ ও গান সহকারে উল্লাস করবে; তাকে দেওয়া হবে লেবাননের প্রতাপ, কর্মিলের ও শারোণের শোভা; তারা দেখতে পাবে মাবুদের মহিমা, আমাদের আল্লাহ্‌র শোভা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ, সেখানে ফুলের প্রাচুর্য হবে, তা ভীষণভাবে উল্লসিত হয়ে আনন্দে চিৎকার করবে। তাকে দেওয়া হবে লেবাননের প্রতাপ, দেওয়া হবে কর্মিল ও শারোণের শোভা; তারা সদাপ্রভুর মহিমা দেখতে পাবে, তারা দেখবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পুষ্পবাহুল্যে উৎফুল্ল হইবে, আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে; তাহাকে দত্ত হইবে লিবানোনের প্রতাপ, কর্মিলের ও শারোণের শোভা; তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে পুষ্পবাহুল্যে উৎফুল্ল হইবে, আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে; তাহাকে দত্ত হইবে লিবানোনের প্রতাপ, কর্মিলের ও শারোণের শোভা; তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রুক্ষ মরু অসীম আনন্দে উচ্চকন্ঠে গাইবে গান, লেবাননের মত হয়ে উঠবে সে সুন্দর, অপরূপ, উর্বরা, সুফলা হবে কার্মেল ও শারোণের মত। দেখবে সকলে প্রভু পরমেশ্বরের ঐশ্বর্য-মহিমা দেখবে তাঁর অসীম প্রতাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমি পরিপূর্ণ হবে ফুলের বাগানে এবং নিজের খুশীর কথা প্রকাশ করবে| মনে হবে যেন মরুভূমি আনন্দে নাচছে| মরুভূমি উত্তর ইস্রায়েলের পাইন গাছের জন্য বিখ্যাত লিবানোনের বনাঞ্চলের মতোই সুন্দর হয়ে উঠবে| মরুভূমি মনোরম হয়ে উঠবে কর্মিল পাহাড় ও শারোণ উপত্যকার মতো| এটা ঘটবে কারণ সব লোক প্রভুর অপার মহিমা দেখতে পাবে| আমাদের ঈশ্বরের সৌন্দর্য মানুষ দেখতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি প্রচুর পরিমাণে ফুল হবে এবং আনন্দ ও গানের সাথে উল্লাস করবে; লিবানোনের গৌরব প্রদান করা, উট এবং শ্যারন জাঁকজমক; তারা দেখতে পাবে, সদাপ্রভুর গৌরব ও আমাদের ঈশ্বরের জাঁকজমক।