Isaiah 35:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শংকিত লোকদেরকে বল, সাহস কর, ভয় করো না; দেখ, তোমাদের আল্লাহ্ প্রতিশোধসহ ও খোদায়ী প্রতিকারসহ আসছেন, তিনিই এসে তোমাদের নাজাত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের হৃদয় ভয়ে ভীত, তাদের বলো, “সবল হও, ভয় কোরো না; তোমাদের ঈশ্বর আসবেন, তিনি প্রতিশোধ গ্রহণের জন্য আসবেন; তিনি তোমাদের উদ্ধার করার জন্য তাদের প্রাপ্য শাস্তি দিতে আসবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চপলচিত্তদিকে বল, সাহস কর, ভয় করিও না; দেখ, তোমাদের ঈশ্বর প্রতিশোধসহ ঈশ্বরীয় প্রতীকারসহ আসিতেছেন, তিনিই আসিয়া তোমাদিগের পরিত্রাণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চপলচিত্তদিগকে বল, সাহস কর, ভয় করিও না; দেখ, তোমাদের ঈশ্বর প্রতিশোধসহ ঈশ্বরীয় প্রতীকারসহ আসিতেছেন, তিনিই আসিয়া তোমাদের পরিত্রাণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের অন্তর ভয়ে ভরা তাদের বল, “বলবান হও, ভয় কোরো না। তোমাদের ঈশ্বর আসবেন, প্রতিশোধ নেবার ও শাস্তি দেবার জন্য আসবেন; তিনি এসে তোমাদের উদ্ধার করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের দিল ভয়ে ভরা তাদের বল, “বলবান হও, ভয় কোরো না। তোমাদের আল্লাহ্ আসবেন, প্রতিশোধ নেবার ও শাস্তি দেবার জন্য আসবেন; তিনি এসে তোমাদের উদ্ধার করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হতাশায় ভেঙ্গে পড়া মানুষকে ডেকে বল, সাহস কর, পেয়ো না ভয়! ঈশ্বর আসছেন উদ্ধার করতে তোমায়, আসছেন দণ্ড দিতে শত্রুকে তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা ভীত ও বিভ্রান্ত| সেই সব লোকদের বল, “শক্ত হও! ভীত হয়ো না!” দেখ, তোমাদের ঈশ্বর আসবেন এবং তোমাদের শত্রুদের শাস্তি দেবেন| তিনি আসবেন এবং তোমাদের পুরস্কৃত করবেন| প্রভু আসবেন এবং তোমাদের রক্ষা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি ভয়ে ভরা হৃদয়ে সাথে তারা বলুক, “ভয় পাবে না, ভয় করবে না! দেখো, তোমার ঈশ্বর প্রতিহিংসা সঙ্গে আসবে, ঈশ্বরের প্রতিদান দেবে; তিনি এসে তোমাদের রক্ষা করবেন।”