Isaiah 35:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৎকালে খঞ্জ হরিণের মত লাফ দেবে, ও বধিরদের কণ্ঠ আনন্দগান করবে; কেননা মরুভূমিতে পানি উৎসারিত হবে, ও মরুভূমির নানা স্থানে প্রবাহিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় খঞ্জেরা হরিণের মতো লাফ দেবে এবং বোবাদের জিভ আনন্দে চিৎকার করবে। জল তোড়ে বেরিয়ে আসবে প্রান্তর থেকে এবং জলপ্রবাহ মরুভূমি থেকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে, ও গোঙ্গাদের জিহ্বা আনন্দগান করিবে; কেননা প্রান্তরে জল উৎসারিত হইবে, ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে, ও গোঙ্গাদের জিহ্বা আনন্দগান করিবে; কেননা প্রান্তরে জল উৎসারিত হইবে, ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন খোঁড়ারা হরিণের মত লাফাবে, বোবাদের জিভ্ আনন্দে চিৎকার করবে। মরু-এলাকার নীচ থেকে জোরে জল বেরিয়ে আসবে, আর মরুভূমির নানা জায়গায় স্রোত বইবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন খোঁড়ারা হরিণের মত লাফাবে, বোবাদের জিভ্ আনন্দে চিৎকার করবে। মরুভূমির নীচ থেকে জোরে পানি বেরিয়ে আসবে, আর মরুভূমির নানা জায়গায় স্রোত বইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুভূমি বুকে প্রবাহিত হবে স্রোতধারা প্রবাহিত হবে তপ্তমরুতে সুশীতল জল ধারা,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঙ্গু মানুষরা হরিণের মতো নেচে উঠবে এবং যারা এখন কথা বলতে পারে না তারা গেয়ে উঠবে সুখের সঙ্গীত| বসন্তের জল যখন মরুভূমিতে প্রবাহিত হবে তখনই এসব ঘটবে| বসন্ত নেমে আসবে শুষ্ক জমিতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর খোঁড়া মানুষ একটি হরিণের মত লাফাবে এবং নিঃশব্দ জিভ গান করবে, মরুভূমি থেকে বসন্তের জন্য জল বেরোবে।