Isaiah 35:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তপ্ত বালুকা জলাশয় হয়ে যাবে, ও শুকনো ভূমি পানির ফোয়ারায় পরিপূর্ণ হবে; শিয়ালদের নিবাসে, সেগুলো যেখানে শয়ন করতো, সেই স্থানে নল খাগ্ড়ার বন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তপ্ত বালুকা পুকুরের মতো হবে, তৃষিত ভূমি হবে উচ্ছলিত ফোয়ারার মতো। যে আস্তানায় একদিন শিয়ালরা শুয়ে থাকত, সেখানে উৎপন্ন হবে ঘাস ও নলখাগড়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মরীচিকা জলাশয় হইয়া যাইবে, ও শুষ্কভূমি জলের উনুইতে পরিপূর্ণ হইবে; শৃগালদিগের নিবাসে, সেগুলি যেখানে শুইত, তথায় নল খাগ্ড়ার বন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মরীচিকা জলাশয় হইয়া যাইবে, ও শুষ্কভূমি জলের উনুইতে পরিপূর্ণ হইবে; শৃগালদের নিবাসে, সেইগুলি যেখানে শয়ন করিত, তথায় নল খাগড়ার বন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুকনা জমি পুকুর হবে, আর পিপাসিত মাটিতে জলের ফোয়ারা উঠবে; যেখানে শিয়ালেরা শুয়ে থাকত সেই জায়গায় জন্মাবে নল-খাগড়ার জংগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শুকনা জমি পুকুর হবে, আর পিপাসিত মাটিতে পানির ঝর্ণা উঠবে; যেখানে শিয়ালেরা শুয়ে থাকত সেই জায়গায় জন্মাবে নল-খাগড়ার জংগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরোবর হবে ধূ ধূ বালুরাশি মাঝে, তৃষিত ভূমিতে উঠবে জেগে জলের প্রস্রবণ। জলাভূমি হবে, শৃগালের বাসভূমি পরিণত হবে নলখাগড়ার বনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন লোকরা মরীচিকাকে দেখছে জলের মতো কিন্তু সেই সময় আসবে প্রকৃত জলপ্রবাহ| শুষ্ক জমিতে কুয়ো থাকবে| মাটির তলা থেকে জল নিঃসৃত হবে| এক সময় যেখানে বন্য জন্তুরা রাজত্ব করত সেখানে লম্বা জলজ উদ্ভিদ জন্মাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুকনো জমি পুকুর হবে, পিপাসিত মাটিতে জলের ফোয়ারা উঠবে; জঙ্গলে বাসস্থানের মধ্যে শিয়ালেরা থাকত, যেখানে তারা একবার ছিল, সেই জায়গায় ঘাসের সঙ্গে ঘাস হবে নলখাগড়ার জঙ্গল।