Isaiah 35:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই স্থানে একটি জাঙ্গাল ও রাজপথ হবে; তা পবিত্রতার পথ বলে আখ্যাত হবে; তা দিয়ে কোন নাপাক লোক যাতায়াত করবে না, কিন্তু তা ওদের জন্য হবে; সে পথে পথিকরা, অজ্ঞানেরাও পরিভ্রমণ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে প্রস্তুত হবে এক রাজপথ; সেই পথকে বলা হবে, “পবিত্রতার সরণি।” কোনো অশুচি মানুষ সেই পথে যাবে না; যারা ঈশ্বরের পথে চলে, এ পথ হবে কেবলমাত্র তাদের জন্য; দুষ্ট ও মূর্খেরা সেই পথ অতিক্রম করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে; তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে; তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না, কিন্তু তাহা উহাদের জন্য হইবে; সে পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে; তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে; তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না, কিন্তু তাহা উহাদের জন্য হইবে; সেই পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে হবে একটা রাজপথ, হ্যাঁ, একটা পথ হবে; সেটাকে বলা হবে পবিত্রতার পথ। অশুচি লোকেরা তার উপর দিয়ে যাবে না; সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে। অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে হবে একটা রাজপথ, জ্বী, একটা পথ হবে; সেটাকে বলা হবে পবিত্রতার পথ। নাপাক লোকেরা তার উপর দিয়ে যাবে না; সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে। অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক রাজপথ সেখানে উঠবে গড়ে, নাম হবে তার ‘পবিত্রতার পথ।’ কোন পাপী সে পথে চলবে না সে পথের পথিককে কোন মূঢ় করবে না পথভ্রান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় সেখানে একটা রাস্তা হবে| এই দীর্ঘ সড়ককে “পবিত্র সড়ক” নামে অভিহিত করা হবে| পাপী মানুষদের সেই পথ দিয়ে হাঁটতে অনুমতি দেওয়া হবে না| যে সব নির্বোধ লোকরা ঈশ্বরের কথা বিশ্বাস করে না তারা সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না| একমাত্র ভালো লোকরাই সেই পথে হাঁটার যোগ্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা রাজপথকে পবিত্র পথ বলা হবে, অশুচি সেখানে ভ্রমণ করবে না; সেটাকে বলা হবে পবিত্রতার পথ। কোনো বোকা লোকেরা তার উপর দিয়ে যাবে না।