Isaiah 36:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাদের উদ্ধার করবেন, এই কথা বলে যেন হিষ্কিয় তোমাদেরকে না ভুলায়। জাতিদের দেবতারা কি কেউ আসেরিয়ার বাদশাহ্‌র হাত থেকে নিজ নিজ দেশ রক্ষা করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হিষ্কিয় একথা বলে তোমাদের বিভ্রান্ত না করুক যে, ‘সদাপ্রভু আমাদের উদ্ধার করবেন।’ কোনো দেশের দেবতা কি আসিরীয় রাজের হাত থেকে তাদের দেশ রক্ষা করতে পেরেছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমাদিগকে উদ্ধার করিবেন, এই বলিয়া যেন হিষ্কিয় তোমাদিগকে না ভুলায়। জাতিগণের দেবতারা কি কেহ অশূর-রাজের হস্ত হইতে আপন আপন দেশ রক্ষা করিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমাদিগকে উদ্ধার করিবেন, এই বলিয়া যেন হিষ্কিয় তোমাদিগকে না ভুলায়। জাতিগণের দেবতারা কি কেহ অশূর-রাজের হস্ত হইতে আপন আপন দেশ রক্ষা করিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ॥ঃযং ‘হিষ্কিয় তোমাদের বিপথে চালাবার জন্য যেন না বলে যে, সদাপ্রভু তোমাদের রক্ষা করবেন। অন্যান্য জাতির কোন দেবতা কি আসিরিয়ার রাজার হাত থেকে তার দেশ রক্ষা করতে পেরেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘হিষ্কিয় তোমাদের বিপথে চালাবার জন্য যেন না বলে যে, মাবুদ তোমাদের রক্ষা করবেন। অন্যান্য জাতির কোন দেবতা কি আশেরিয়ার বাদশাহ্‌র হাত থেকে তার দেশ রক্ষা করতে পেরেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের উদ্ধার করবেন—এই কথা বলে হিষ্কিয় যেন তোমাদের প্রতারণা করতে না পারে—এই সুযোগ তাকে দিও না। আর কোন জাতির দেবতারা কি আসিরিয়ার সম্রাটের হাত থেকে তাদের দেশ রক্ষা করতে পেরেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘হিষ্কিয়কে তোমাদের প্রতারণা করতে দিও না| সে বলে, “প্রভু আমাদের রক্ষা করবে|” কিন্তু আমি তোমাদের জিজ্ঞাসা করি, অন্য দেশ সমূহের কোন দেবতা কি অশূরদের রাজার হাত থেকে তাদের দেশসমূহ রক্ষা করতে সক্ষম হয়েছে? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় তোমাদের বিপথে চালাবার জন্য যেন না বলে, সদাপ্রভু তোমাদের রক্ষা করবেন। অন্যান্য জাতির কোন দেবতা কি অশূরীয়ার রাজার হাত থেকে তার দেশ রক্ষা করতে পেরেছে?