Isaiah 36:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লোকেরা নীরব হয়ে থাকলো, তার একটি কথারও জবাব দিল না, কারণ বাদশাহ্র এই হুকুম ছিল, যে, তাকে কোন জবাব দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা কিন্তু নীরব রইল। প্রত্যুত্তরে তারা কিছুই বলল না, কারণ রাজা আদেশ দিয়েছিলেন, “ওর কথার কোনো উত্তর দিয়ো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা কিন্তু চুপ করে রইল, কোন উত্তর দিল না, কারণ রাজা হিষ্কিয় কোন উত্তর দিতে তাদের নিষেধ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা কিন্তু চুপ করে রইল, কোন জবাব দিল না, কারণ বাদশাহ্ হিষ্কিয় কোন জবাব দিতে তাদের নিষেধ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয়ের আদেশ মত তারা নীরব হয়ে রইল। একটি কথাও বলল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু জেরুশালেমের লোকরা নীরব হয়ে থাকল যেহেতু রাজা হিষ্কিয় নির্দেশ দিয়েছেন সেহেতু তারা সেনাপতিকে কিছুই বলল না| কারণ রাজার আদেশ ছিল, “তাকে কিছু বোলো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা কিন্তু চুপ করে থাকল, কোন উত্তর দিল না, কারণ রাজা হিষ্কিয় কোন উত্তর দিতে তাদের নিষেধ করেছিলেন।