Isaiah 36:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজপ্রাসাদের নেতা শিব্ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাস-রচয়িতা বের হয়ে তাঁর কাছে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজপ্রাসাদের পরিচালক হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম, সচিব শিব্ন ও আসফের পুত্র লিপিকার যোয়াহ বের হয়ে তাঁর কাছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ শিব্ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাসরচক বাহির হইয়া তাঁহার কাছে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ শিব্ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাস-রচক বাহির হইয়া তাঁহার কাছে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজবাড়ীর পরিচালক হিল্কিয়ের ছেলে ইলিয়াকীম, রাজার লেখক শিব্ন ও ইতিহাস লেখক আসফের ছেলে যোয়াহ বের হয়ে তাঁর কাছে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রাজবাড়ীর পরিচালক হিল্কিয়ের ছেলে ইলিয়াকীম, বাদশাহ্র লেখক শিব্ন ও ইতিহাস লেখক আসফের ছেলে যোয়াহ বের হয়ে তাঁর কাছে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনজন যিহুদীয়াবাসী তাঁর সঙ্গে দেখা করতে এলেন—একজন রাজপ্রাসাদের অধ্যক্ষ, তিনি হলেন হিল্কিয়ের পুত্র ইলিয়াকিম আর একজন রাজসভার সচিব, তাঁর নাম শেবনা, অপরজন দৈনিক ঘটনাপঞ্জীর লিপিকার। তিনি আসফের পুত্র যোয়াহ্।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম থেকে সেনাপতির সঙ্গে কথা বলতে তিনজন মানুষ যায়| এরা ছিলেন হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম, আসফের পুত্র যোয়াহ ও শিব্ন| ইলিয়াকীম ছিলেন প্রাসাদের পরিচালক| যোয়াহ ছিলেন নথীরক্ষক এবং শিব্ন ছিলেন রাজপরিবারের সচিব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হিল্কিয়ের ছেলে ইলীয়াকীম যিনি পরিবারের উপরে ছিল এবং লেখক শিবন ও লেখক আসফের ছেলে যোয়াহ তাঁর সাথে দেখা করতে গেলো।