Isaiah 36:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রব্‌শাকি তাঁদের বললেন, “তোমরা হিষ্কিয়কে এই কথা বল, বাদশাহ্‌দের বাদশাহ্‌ আসেরিয়ার বাদশাহ্‌ এই কথা বলেন, তুমি যে সাহস করছো, সে কেমন সাহস?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সৈন্যাধ্যক্ষ তাদের বললেন, “তোমরা গিয়ে হিষ্কিয়কে বলো, “ ‘মহান রাজাধিরাজ, আসিরিয়ার রাজা এই কথা বলেন: তোমাদের এই আত্মনির্ভরতা কীসের উপরে প্রতিষ্ঠিত?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রব্‌শাকি তাঁহাদিগকে কহিলেন, “তোমরা হিল্কিয়কে এই কথা বল, রাজাধিরাজ অশূর-রাজ এই কথা কহেন, তুমি যে সাহস করিতেছ, সে কেমন সাহস?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রব্‌শাকি তাঁহাদিগকে কহিলেন, “তোমরা হিষ্কিয়কে এই কথা বল, রাজাধিরাজ অশূর-রাজ এই কথা কহেন, তুমি যে সাহস করিতেছ, সে কেমন সাহস?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রব্‌শাকি তাঁদের বললেন, “আপনারা হিষ্কিয়কে এই কথা বলুন যে, সেই মহান রাজা, অর্থাৎ আসিরিয়ার রাজা বলছেন, ‘তুমি কিসের উপর নির্ভর করছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রব্‌শাকি তাঁদের বললেন, “আপনারা হিষ্কিয়কে এই কথা বলুন যে, সেই মহান বাদশাহ্‌, অর্থাৎ আশেরিয়ার বাদশাহ্‌ বলছেন, ‘তুমি কিসের উপর ভরসা করছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রবশাকি তাঁদের বললেন, সম্রাট জানতে চেয়েছেন, রাজা হিষ্কিয়ের এত সাহস ও স্পর্ধা কি করে হল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনাপতি তাদের বলল, “অশূরের মহান রাজা যা বলেন তা হিষ্কিয়কে গিয়ে বল| কথাটা হল: “‘তোমরা কাদের কাছ থেকে সাহায্য পাবার আশা কর?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রবশাকি তাঁদের বললেন, হিষ্কিয়কে বলো যে মহান রাজা, অশূরীয়ার রাজা বলছেন, হিষ্কিয় তোমার বিশ্বাসের উত্স কি?