Isaiah 36:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে কেমন করে আমার প্রভুর ক্ষুদ্রতম গোলামদের মধ্যে এক জন সেনাপতিকে হটিয়ে দেবে এবং সমস্ত রথ ও ঘোড়সওয়ারদের জন্য মিসরের উপরে ভরসা করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা যদি না হয়, তাহলে কীভাবে তোমরা আমার মনিবের নগণ্যতম কর্মকর্তাদের মধ্যে মাত্র একজনকেও হঠিয়ে দিতে পারবে, যদিও তোমরা রথ ও অশ্বারোহীদের জন্য মিশরের উপর নির্ভর করছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কেমন করিয়া আমার প্রভুর ক্ষুদ্রতম দাসগণের মধ্যে এক জন সেনাপতিকে হটাইয়া দিবে, এবং রথ সকলের ও অশ্বারোহীদের জন্য মিসরের উপরে বিশ্বাস করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে কেমন করিয়া আমার প্রভুর ক্ষুদ্রতম দাসগণের মধ্যে একজন সেনাপতিকে হটাইয়া দিবে, এবং রথ সকলের ও অশ্বারোহীদের জন্য মিসরের উপরে বিশ্বাস করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তা-ই না পারেন তবে আমার মনিবের কর্মচারীদের মধ্যে সবচেয়ে যে ছোট তাকেই বা আপনি কেমন করে বাধা দেবেন, যদিও আপনি মিসরের রথ ও ঘোড়সওয়ারের উপর নির্ভর করছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তা-ই না পারেন তবে আমার মালিকের কর্মচারীদের মধ্যে সবচেয়ে যে ছোট তাকেই বা আপনি কেমন করে বাধা দেবেন, যদিও আপনি মিসরের রথ ও ঘোড়সওয়ারের উপর ভরসা করছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরীয় সেনানীদের মধ্যে সবচেয়ে নীচু মানের যোদ্ধার সামনেও তোমাদের সেনানীদের কেউ দাঁড়াতে পারবে না। আর এ অবস্থায় তোমরা মিশরের কাছ থেকে রথ ও অশ্বরোহীর অপেক্ষায় তাদের উপরে নির্ভর করে রয়েছ?।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তবুও তোমরা আমার মনিবের নিথস্তরের কোন সেনানায়ককেও পরাস্ত করতে পারবে না| তবু কেন তোমরা মিশরের রথসমূহ ও অশ্বারোহী সেনাবাহিনীর ওপর নির্ভর কর?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কেমন করে আমার মনিবের দাসেদের মধ্যে সবচেয়ে যে ছোট সেনাপতি তাকেই তুমি কেমন করে বাধা দেবে, তুমি মিশরের রথ ও অশ্বারোহী উপর নির্ভর করছ?