Isaiah 37:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে তিনি হিষ্কিয়ের কাছে দূত পাঠালেন, বললেন, তোমরা এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়কে এই কথা বলবে, তোমার বিশ্বাস-ভূমি আল্লাহ্‌ এই কথা বলে তোমার ভ্রান্তি না জন্মান যে, জেরুশালেম আসেরিয়ার বাদশাহ্‌র হাতে তুলে দেওয়া হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিহূদার রাজা হিষ্কিয়কে গিয়ে বলো: যে দেবতার উপর আপনি নির্ভর করে আছেন, তিনি যেন এই কথা বলে আপনাকে না ঠকান যে, ‘আসিরিয়ার রাজার হাতে জেরুশালেমকে সমর্পণ করা হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা শুনিয়া তিনি হিষ্কিয়ের নিকটে দূত পাঠাইলেন, বলিলেন, তোমরা যিহূদা-রাজ হিষ্কিয়কে এই কথা বলিবে, তোমার বিশ্বাস-ভূমি ঈশ্বর এই বলিয়া তোমার ভ্রান্তি না জন্মাউন যে, যিরূশালেম অশূর-রাজের হস্তে সমর্পিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা শুনিয়া তিনি হিষ্কিয়ের নিকটে দূত পাঠাইলেন, বলিলেন, তোমরা যিহূদা-রাজ হিষ্কিয়কে এই কথা বলিবে, তোমার বিশ্বাস-ভূমি ঈশ্বর এই বলিয়া তোমার ভ্রান্তি না জন্মাউন যে, যিরূশালেম অশূর-রাজের হস্তে সমর্পিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যিহূদার রাজা হিষ্কিয়কে বলবে, ‘তুমি যাঁর উপর নির্ভর করে আছ সেই ঈশ্বর বলেছেন যে, আসিরিয়ার রাজার হাতে যিরূশালেমকে তুলে দেওয়া হবে না। তাঁর সেই ছলনার কথায় তুমি ভুল কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়কে বলবে, ‘তুমি যাঁর উপর ভরসা করে আছ সেই আল্লাহ্‌ বলেছেন যে, আশেরিয়ার বাদশাহ্‌র হাতে জেরুজালেমকে তুলে দেওয়া হবে না। তাঁর সেই ছলনার কথায় তুমি ভুল কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের যে আরাধ্য দেবতার উপরে তোমরা নির্ভর কর, সেই দেবতা তোমাদের বলেছেন যে, আসিরিয়ার সম্রাটের হাতে জেরুশালেম সমর্পিত হবে না। এ কথায় বিশ্বাস করে তোমরা ভ্রান্ত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি যিহূদা রাজ হিষ্কিয়কে এই কথাগুলি বল: ‘তোমরা যে ঈশ্বরের ওপর আস্থাশীল তার দ্বারা বোকা হয়ো না| একথা বল না যে, “ঈশ্বর জেরুশালেমকে অশূররাজের কাছে পরাজিত হতে দেবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা হিষ্কিয়কে বল, তোমার ঈশ্বরকে বিশ্বাস করে যাকে তুমি প্রতারণা করনি, তাঁর কথা বলেন, অশূরের রাজার হাতে যিরুশালেমকে তুলে দেওয়া হবে না। তাঁর সেই ছলনার কথায় তুমি ভুল কোরো না।