Isaiah 37:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পূর্বপুরুষরা যেসব জাতিকে বিনষ্ট করেছেন— গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী আদন-সন্তানেরা— তাদের দেবতারা কি তাদেরকে উদ্ধার করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওইসব জাতির দেশগুলি, যাদের আমার পিতৃপুরুষেরা ধ্বংস করেছিলেন, কেউ কি তাদের উদ্ধার করতে পেরেছে—অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ ও তেল-অৎসরে বসবাসকারী এদনের লোকেদের দেবতারা?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন—গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী এদন-সন্তানগণ—তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী এদন-সন্তানগণ তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পূর্বপুরুষেরা যে সব জাতিকে ধ্বংস করেছেন তাদের দেবতারা, অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ ও তলঃসরে বাসকারী এদনের লোকদের দেবতারা কি তাদের রক্ষা করেছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পূর্বপুরুষেরা যে সব জাতিকে ধ্বংস করেছেন তাদের দেবতারা, অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ ও তলঃসরে বাসকারী আদনের লোকদের দেবতারা কি তাদের রক্ষা করেছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পূর্বপুরুষেরা গোশন, হারণ, রেৎসক, এবং তেল অস্‌সর নিবাসী এদনবাসীদের নির্মমভাবে হত্যা করেছিলেন। তাদের আরাধ্য দেবতারা কি পেরেছিল তাদের রক্ষা করতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সেই দেবতারা কি তাদের রক্ষা করেছিল? না! আমার পূর্বপুরুষরাই তাদের সকলকে ধ্বংস করেছে| তারা গোষণ, হারণ, রেত্‌সফ এবং তলঃসর নিবাসী এদনের লোকদের ধ্বংস করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পূর্বপুরুষেরা যে সব জাতিকে ধ্বংস করেছেন যেমন গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসরে বাসকারী এদনের লোকদের দেবতারা কি তাদের উদ্ধার করেছেন?