Isaiah 37:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বললেন, হে বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, কারুবীদ্বয়ে আসীন তুমি, কেবল মাত্র তুমিই দুনিয়ার সমস্ত রাজ্যের আল্লাহ্‌; তুমিই আসমান ও দুনিয়া নির্মাণ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দুই করূবের মাঝে বিরাজমান হে ইস্রায়েলের ঈশ্বর, সর্বশক্তিমান সদাপ্রভু, একমাত্র তুমিই পৃথিবীর সব রাজ্যের ঈশ্বর। তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূবদ্বয়ে আসীন, তুমি, কেবল মাত্র তুমিই পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর; তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী নির্ম্মাণ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূবদ্বয়ে আসীন, তুমি, কেবল মাত্র তুমিই পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর; তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে দুই করূবের মাঝখানে থাকা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি, একমাত্র তুমিই পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে দুই কারুবীর মাঝখানে থাকা আল্লাহ্‌ রাব্বুল আলামীন, ইসরাইলের মাবুদ, তুমি, একমাত্র তুমিই দুনিয়ার সমস্ত রাজ্যের আল্লাহ্‌। তুমি আসমান ও জমীন সৃষ্টি করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি করূবদ্বয়ের উপরে সিংহাসনে অধিষ্ঠিত, একমাত্র তুমিই ঈশ্বর, পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের তুমিই অধীশ্বর। তুমিই স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আপনি করূব দূতদের ওপরে রাজার মত বসে রয়েছেন| আপনি, একমাত্র আপনিই পৃথিবীর সব রাজ্যের শাসক| আপনিই পৃথিবী ও স্বর্গের সৃষ্টিকর্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীদের সদাপ্রভু দুই করূবের মাঝখানে থাকা, ইস্রায়েলের ঈশ্বর, তুমি করূবের উপর বসবে। তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি আকাশমন্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছ।