Isaiah 37:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যি বটে, হে মাবুদ, আসেরিয়ার বাদশাহ্রা সর্বদেশীয় লোকদের ও তাদের সমস্ত দেশ বিনষ্ট করেছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একথা সত্যি, হে সদাপ্রভু, যে আসিরীয় রাজারা এই সমস্ত মানুষজন ও তাদের দেশগুলিকে বিনষ্ট করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য বটে, হে সদাপ্রভু, অশূরের রাজারা সর্ব্বদেশীয় লোকদিগকে ও তাহাদের দেশ সকল বিনষ্ট করিয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য বটে, হে সদাপ্রভু, অশূরের রাজারা সর্বদেশীয় লোকদিগকে ও তাহাদের দেশ সকল বিনষ্ট করিয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, এই কথা সত্যি যে, আসিরিয়ার রাজারা তাদের নিজেদের দেশ ধ্বংস করেছে এবং ঐ সব জাতিদের ধ্বংস করে তাদের দেবতাদের তারা আগুনে ফেলে নষ্ট করে দিয়েছে। সেগুলো তো ঈশ্বর নয়, মানুষের হাতে তৈরী কেবল কাঠ আর পাথর মাত্র; সেইজন্য তারা তাদের ধ্বংস করতে পেরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, এই কথা সত্যি যে, আশেরিয়ার বাদশাহ্রা তাদের নিজেদের দেশ ধ্বংস করেছে এবং ঐ সব জাতিদের ধ্বংস করে তাদের দেবতাদের তারা আগুনে ফেলে নষ্ট করে দিয়েছে। সেগুলো তো আল্লাহ্ নয়, মানুষের হাতে তৈরী কেবল কাঠ আর পাথর মাত্র; সেইজন্য তারা তাদের ধ্বংস করতে পেরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আসিরিয়ার সম্রাটেরা বহু জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে, ছারখার করে দিয়েছ তাদরে দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটাই সত্য, প্রভু| অশূরের রাজা সেই সব দেশগুলিকে বিনাশ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এইটা সত্য, যে তুমি অশূরের রাজাদের সমস্ত জাতি এবং তাদের দেশ ধ্বংস করেছ।